আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে দু’দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এল আই-প্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের নাম। দিল্লির পটিয়ালা হাউস কোর্ট বৃহস্পতিবার তাঁকে জামিন মঞ্জুর করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর জামিন আবেদনের বিরোধিতা করেনি, ফলে আদালতের সিদ্ধান্ত ঘিরে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে।

গত ১৩ এপ্রিল ইডি বিনেশ চান্দেলকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল। সেই সময় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হয়নি। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার তাঁর জামিনের খবর সামনে আসে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। গ্রেফতারের পর ১৪ এপ্রিল দিল্লির আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হলে ২৩ এপ্রিল আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। এর মধ্যে তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন, তবে তা প্রথমে খারিজ হয়ে যায়। পরে নতুন করে করা আবেদনে পটিয়ালা হাউস কোর্ট তাঁকে জামিন দেয়।

আরও পড়ুন: ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

আইনি সূত্রে জানা গিয়েছে, বিচারক অমিত বনসল শুনানির সময় সরকারি আইনজীবীকে জামিনের বিরোধিতা করার সুযোগ দেন। কিন্তু ইডির পক্ষ থেকে কোনও আপত্তি জানানো হয়নি। এরপরই আদালত জামিনের নির্দেশ দেয়। আর্থিক তছরুপ এবং অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় একটি মামলায় বিনেশ তদন্তাধীন রয়েছেন। দিল্লি পুলিশের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে মামলাটি শুরু হয় এবং পরে তদন্তভার গ্রহণ করে ইডি। সংস্থার নথি অনুযায়ী, আই-প্যাকের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এর আগে এই মামলায় আই-প্যাকের দফতর ও সংস্থার অন্য এক কর্তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল।

Published by:

Share Link:

More Releted News:

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ