শিবপাল যাদবকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি ? জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, ইতিমধ্যেই দুই তরফে সব পাকা হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে তার এক মাসও হয়নি, এর মধ্যেই যোগীরাজ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। সৌজন্যে ফের অখিলেশের পরিবার। বুধবার রাতেই জানা গিয়েছিল, অখিলেশের সঙ্গে সংঘাতের বিতর্ক উস্কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেছেন অখিলেশের কাকা তথা প্রগতিশীল সমাজবাদী দলের সভাপতি শিবপাল সিং। যদিও ঠিক কি কারণে তাঁদের এই সাক্ষাৎ তা এখনও স্পষ্ট নয়। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভাইপো অখিলেশের হাত ছেড়ে বিজপির সঙ্গে জোট বাঁধতে চলেছেন শিবপাল এবং বিজেপি তাঁকে রাজ্যসভার সদস্যও করতে পারে।সূত্রের খবর, ইতিমধ্যেই দুই তরফে সব পাকা হয়ে গিয়েছে এবং বিজেপিও শিবপালকে সবুজ সংকেত দিয়েছে। এখন শুধু সরকারিভাবে ঘোষণার অপেক্ষা।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই বড়সড় ধাক্কা খেয়েছে অখিলেশের পরিবার যখন তাঁর নিজের বৌদিই বিজেপি দলে গিয়ে নাম লেখান। এরপরেই অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের নির্দেশে  সপার সঙ্গে জোট বাঁধেন শিবপাল সিং যাদবের দল প্রগতিশীল সমাজবাদী পার্টি। কিন্তু স্মসার সূত্রপাত তখন হয় যখন শিবপালকে বিধায়কের টিকিট দিতে অস্বীকার করে অখিলেশ। এমনকি তাঁকে আইনসভার বৈঠকেও ডাকা হয়নি বলে পৃষ্ঠপোষক সূত্রে খবর। মূলত সেই কারণেই কার্যত মুখ দেখাদেখি বন্ধ কাকা-ভাইপোর। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে শিবপালকে নিজের দিকে টানছে বিজেপি। 

আগামী জুলাই মাসেই উত্তরপ্রদেশে রাজ্যসভার ১১টি আসন খালি হচ্ছে। যার মধ্যে ৭ থেকে ৮টি আসনে বিজেপির জয় নিশ্চিত। সূত্রের খবর, বিজেপির সাহায্যে এই আসনেই রাজ্যসভায় যাচ্ছেন শিবপাল। 

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর