আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদলে যেতে পারে ইউপিএ’র নাম, বেঙ্গালুরুতেই বিজেপি বিরোধী মহাজোটের নয়া নাম ঘোষণার সম্ভবনা

নিজস্ব প্রতিনিধি: বদলে যেতে পারে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ (United Progressive Alliance)-এর নাম। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ বিজেপি-বিরোধী দলগুলির নতুন জোটের নয়া নামকরণ করা হতে পারে বলে সূত্রের খবর। মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক থেকে জোটের নতুন নাম নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

উল্লেখ্য কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কেন্দ্রে ক্ষমতায় ছিল। এই জোটের চেয়ারপার্সন ছিলেন দলের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি। তবে জোটের নয়া নাম কী হবে, তা প্রকাশ্যে আনেননি কেউ। এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, দল এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে না এবং বৈঠকের সময় একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, ‘আমরা সব সিদ্ধান্ত নেব। এখনই বলতে পারছি না যে কোন বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হতে চলেছে। কংগ্রেস একা এই সিদ্ধান্ত নিচ্ছে না। সমস্ত বিরোধী দল একসঙ্গে বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে।’ সূত্রের খবর, প্রস্তাবিত বিজেপি-বিরোধী জোট একটি সাধারণ কর্মসূচি গ্রহণ করবে। রাজ্য অনুযায়ী আসন ভাগাভাগি নিয়েও বৈঠকে আলোচনা করা হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য এর আগে বিহারের পটনায় গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বৈঠকে হাজির ছিলেন ১৫ বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা। আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহুর্তে বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পটনার বৈঠকে যে ১৫ দল উপস্থিত ছিল সেই দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে বেঙ্গালুরুর বৈঠকে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, মুসলিম লীগ, কেরল কংগ্রেস (জোশেফ), কেরল কংগ্রেস (মানি), এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, কৃষ্ণা পটেলের নেতৃত্বাধীন আপনা দল এবং এমএমকে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ