‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুচকা খেতে গিয়ে পকেট থেকে ফোন বের করে UPI-তে টাকা মেটাতে যাবেন, ঠিক সেই সময়ই চোখে পড়ল দোকানের সামনে টাঙানো এক অদ্ভুত নোটিস-‘UPI Payment Will Not Be Accepted’! মুহূর্তে থমকে যেতে পারেন। ফুচকার দাম মেটাতেও কি তবে নগদ টাকা সঙ্গে রাখতে হবে? গাজিয়াবাদে এমনই ছবি দেখা গিয়েছে। শুধু ফুচকার দোকান নয়, একাধিক ব্যবসায়ীর দোকানের বাইরেই দেখা যাচ্ছে UPI নিয়ে এমন সতর্কবার্তা। 

এর পিছনে রয়েছে ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট UPI লেনদেনে প্রস্তাবিত ০.৪ শতাংশ Merchant Discount Rate (MDR)। নিয়মটি চালু হলে এই চার্জ দেওয়ার কথা ব্যবসায়ীর। কিন্তু ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, বাড়তি খরচ শেষ পর্যন্ত তাঁদের উপর চাপ তৈরি করবে। তাই বড় অঙ্কের কেনাকাটায় UPI-র বদলে নগদ টাকা নেওয়ার পথে হাঁটতে পারেন তাঁরা। তবে বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভুল ধারণাও তৈরি হয়েছে। ২,০০০ টাকা পর্যন্ত দোকানদারকে করা UPI লেনদেনে কোনও MDR বসছে না। অর্থাৎ ১,৫০০ টাকার জিনিস কিনে UPI-তে টাকা মেটালে নতুন করে কোনও UPI ফি দিতে হবে না ক্রেতাকে। প্রস্তাবিত নিয়ম মূলত ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট P2M লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনে MDR-এর সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৩০০ টাকা।

আরও পড়ুনঃতিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

NPCI সূত্রে খবর, অগস্টে প্রায় ৮৬ শতাংশ P2M UPI লেনদেনের অঙ্ক ছিল ৫০০ টাকার নীচে। আরও ১০ শতাংশ লেনদেন ছিল ৫০১ থেকে ২,০০০ টাকার মধ্যে। ফলে দৈনন্দিন ছোটখাটো কেনাকাটার সিংহভাগই এই চার্জের আওতার বাইরে থাকবে। কেন্দ্রের তরফেও ব্যবসায়ীরা যাতে আলাদা করে UPI নিয়ে আতঙ্কের কারণ নেই। কিন্তু বড় কেনাকাটার ক্ষেত্রে গাজিয়াবাদের ব্যবসায়ীদের এই নোটিসই বুঝিয়ে দিচ্ছে নগদ বনাম UPI নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র