তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

Share:

নিজস্ব প্রতিনিধি: তিরুপতি লাড্ডু প্রসাদ তৈরিতে ব্যবহৃত ঘি নিয়ে ওঠা ভেজালের অভিযোগে তদন্ত আরও এগোল। এই মামলায় সুকৃতি ফুডসের প্রোমোটার কৈলাশ চন্দ মঙ্গলাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, আসল গরুর ঘি হিসেবে সরবরাহ করা পণ্যে রিফাইন্ড পাম তেল, পাম কার্নেল তেল, পামোলিন-সহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়েছিল।

ইডির দাবি, ১৭ সেপ্টেম্বর হায়দরাবাদ থেকে মঙ্গলাকে হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে বিশাখাপত্তনমের বিশেষ PMLA আদালতে পেশ করা হলে আদালত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। তদ্রন্তকারী সংস্থারকারী সূত্রে জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD)-কে সরবরাহ করা ঘির মোট মূল্য ছিল প্রায় ২৩০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৯৬ কোটি টাকার ভেজাল ঘি মঙ্গলার কারখানায় তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছে ইডি। সংস্থার দাবি, ভেজাল ঘি তৈরিতে পামজাত তেলের পাশাপাশি MG-90, মনোগ্লিসারাইডস, Myvacet Soft 400 এবং অ্যাসিটিক অ্যাসিড এস্টারের মতো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন: গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

ইডির অভিযোগ, এই পণ্য পরে ‘Agmark Special Grade Cow Ghee’ হিসেবে TTD-কে সরবরাহ করা হয়। তদন্তে মঙ্গলার বিরুদ্ধে ভেজাল তৈরির উপকরণ সংগ্রহ এবং নিজের কারখানায় সেই পণ্য প্রস্তুতের কাজে যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার আরও দাবি, একাধিক সংস্থার মাধ্যমে ওই ভেজাল ঘি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে শ্রী বৈষ্ণবী ডেইরি স্পেশালিটিজ, মালগঙ্গা মিল্ক অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস এবং এআর ডেইরি ফুডসের নাম উল্লেখ করেছে ইডি। ভেজালের বিষয়টি আড়াল করতে ঘি এবং রিফাইন্ড পাম তেলের কেনাবেচা সংক্রান্ত ভুয়ো নথি তৈরি ও সংরক্ষণের অভিযোগও উঠেছে মঙ্গলার বিরুদ্ধে। এই মামলায় এর আগে ভোলে বাবা অর্গানিক ডেইরি মিল্কের প্রোমোটার ও ডিরেক্টর বিপিন জৈনকেও গ্রেফতার করেছিল ইডি। মঙ্গলার গ্রেফতারির পর তিরুপতি লাড্ডুতে ব্যবহৃত ঘির সরবরাহ, আর্থিক লেনদেন এবং কথিত ভেজালের গোটা চক্র নিয়ে তদন্ত আরও জোরদার হয়েছে। তবে মামলায় ওঠা অভিযোগগুলি এখনও তদন্তাধীন এবং ইডির দাবি হিসেবেই রয়েছে।

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে