এই মুহূর্তে

ট্রাম্পের বাণিজ্য ঘোষণায় ভারতের পূর্ণ মানচিত্র প্রকাশ, নজরে Pok ও আকসাই চিন!

নিজস্ব প্রতিনিধি  : ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণার মধ্যেই একটি বিষয় আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশের সময় মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস যে ভারতের মানচিত্র তুলে ধরেছে, তা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রকাশিত সেই মানচিত্রে সম্পূর্ণ জম্মু-কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং অ্যাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, এই পদক্ষেপ শুধু বাণিজ্য নয়, বরং কৌশলগত বার্তাও বহন করছে।

প্রকাশিত মানচিত্রে PoK সাধারণত আলাদা বা বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হত। কিন্তু এবার সেই পুরনো পদ্ধতি ভেঙে নতুন মানচিত্রে এই অঞ্চলগুলোকে সরাসরি ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।এই পদক্ষেপ এমন সময়ে সামনে এসেছে যখন ভারত-আমেরিকা সম্পর্ক নতুনভাবে গড়ে উঠছে এবং দীর্ঘদিনের ট্যারিফ বিতর্ক কমানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী চুক্তির ফলে আমেরিকার শুল্ক কমে প্রায় ১৮ শতাংশে নামতে পারে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি হিসেবে ধরা হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মানচিত্রে অবস্থান চিনকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, যদিও এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও চীনের মধ্যে বিরোধ রয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই মানচিত্র শুধুমাত্র ভৌগোলিক উপস্থাপনা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে বড় বার্তা বহন করতে পারে। একই সঙ্গে, এটি ভারতের দীর্ঘদিনের অবস্থানকেও প্রতিফলিত করে যে জম্মু-কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Awaiting For Goal
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte