তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার হোমস্টের মালিক ও কর্মী

সাঙ্ঘাতিক ঘটনা! তিনদিন ধরে কর্ণাটকের হোমস্টেতে আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, অবশেষে হোমস্টে-র মালিক, কর্মচারী গ্রেফতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! তিনদিন ধরে কর্ণাটকের হোমস্টেতে আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, অবশেষে হোমস্টে-র মালিক, কর্মচারী গ্রেফতার। বিষয়টি বুধবার (২২ এপ্রিল) কর্ণাটক পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছেন, কর্ণাটকের কোডাগু জেলার একটি হোমস্টেতে এক মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছে। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ওই হোমস্টেতে ছিলেন। জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছিলেন। কিন্তু ঘুরতে এসেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন তিনি।

অভিযোগ, তিনদিন ধরে তাঁকে হোমস্টেতে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে ই এই ঘটনায় হোমস্টের মালিক এবং কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে, অভিযুক্ত হোমস্টের কর্মী, ওই বিদেশী পর্যটকের ঘরে প্রবেশ করে তাঁকে লাঞ্ছিত করেছে। অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা। আর অন্য অভিযুক্ত হোমস্টের মালিক, যিনি ঘটনাটি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তাঁকে কোনও সাহায্য করেননি। পরিবর্তে, তিনি ওই আমেরিকান পর্যটককে তিনদিন হোমস্টেতে আটকে রেখেছিলেন, তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন এবং তাঁকে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। ভুক্তভোগী কোনক্রমে সেখান থেকে মুক্তি পাওয়ার পর মহীশূরে যান।

সেখানে তিনি মার্কিন কর্তৃপক্ষকে তাঁর সঙ্গে ঘটা পুরো ঘটনাটি জানান।মার্কিন দূতাবাসের দেওয়া তথ্যের ভিত্তিতে কর্ণাটক পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।এই মামলায় পুলিশ মূল অভিযুক্ত ও হোমস্টের মালিক, দুজনকে গ্রেফতার করা হয়েছে। উভয়কে আগামী ৩ মে পর্যন্ত বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগে ঘটেছে। সুতরাং ভারতে আবারও ঘুরতে এসে বিপাকে পড়ছেন বিদেশী পর্যটকেরা। এই ঘটনা আবারও কর্নাটক সরকারের পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সাধারণ ভারতবর্ষের অন্যতম সুন্দর রাজ্য কর্ণাটক। প্রতি বছর প্রকৃতির টানে এখানে বহু পর্যটক ভিড় জমায়। কিন্তু পর্যটকদের সঙ্গে এমন আচরণ আবারও দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল