চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৮ শ্রমিক

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে নৈনিতালের বেতালঘাটে দিয়ে যাওয়া সময় আচমকাই খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি গাড়ি। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই শ্রমিক রয়েছেন বলে জানা গিয়েছে।

বেতালঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনীশ আহমেদ বলেন, “পিকআপ ট্রাকটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।নিহতদের মধ্যে সাতজন নেপালি এবং একজন ভারতীয় রাজেন্দ্র কুমার রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার  ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বেতালঘাট থানার আধিকারিকরা। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা।   উদ্ধারের পর নিহত আটজনের মরদেহ খাদ থেকে বের করে আনা হয়। গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গভীর রাতে উনচাকোটের মাল্লাগাঁও থেকে ১০ জন শ্রমিক কাজ কাজ শেষ করে হলদওয়ানির দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে নৈনিতালের পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ