বুকে ব্যথা নিয়ে ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেমন রয়েছে শারীরিক অবস্থা? বড় আপডেট দিল্লি এইমস- এর

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই বুকে ব্যথা নিয়ে রবিবার(৯ মার্চ)মধ্যরাতে দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এখনও পর্যন্ত এইমস এ চিকিৎসা চলছে তাঁর। বর্ষীয়ান রাজনীতিবিদের অসুস্থতার খবরে চিন্তার রেশ রাজনীতির দুনিয়ায়। এমন আবহে স্বস্তির খবর দিল এইমস হাসপাতাল। হাসপাতালের তরফে জানানো হল, জগদীপ ধনখড়ের অবস্থা এখন স্থিতিশীল। তবে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দিল্লির এইমস হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, উপরাষ্ট্রপতির চিকিৎসার জন্য এইমস ইতিমধ্যেই বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে। বর্তমানে তিনি এই বোর্ডের অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল।

রবিবার সকাল থেকেই জগদীপ ধনখড় বুকে ব্যথা নিয়ে অনুভব করেন তিনি। রাতের দিকে বুকে ব্যথা তীব্র হলে এইমস-এ ভর্তি হন তিনি। সূত্রের খবর তাঁর শরীর অনচান করছিল। বুকে ব্যথা আরও বাড়ে। রবিবার মধ্যরাতেই ৭৩ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দিল্লি এইমস-এর কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজীব নারাং-এর তত্বাবধানে তাঁকে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে।এইমসে চিকিৎসারত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, ১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্মগ্রহণ করেছিলেন জগদীপ ধনকড়। তিনি ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। একাধারে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি ভারতের উপরাষ্ট্রপতি। দেশের ১৪তম উপরাষ্ট্রপতি পদে তিনি শপথ নেন ২০২২ সালে। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?