ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

আমরা ক্ষমতায় এলে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে ২,৫০০ টাকা পাবেন এবং বছরে ছয়টি করে LPG গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমরা ক্ষমতায় এলে ৬০ বছরের কম বয়সী মহিলারা প্রতি মাসে ২,৫০০ টাকা পাবেন। আর পরিবারগুলি বছরে ছয়টি করে LPG গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই প্রতিশ্রুতি দিলেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপথি বিজয়।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তামিল-ভূমে নতুন দল গড়ে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিজয়। তাঁর রাজনৈতিক দলের নাম তামিলনাড়ু ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। ২০২৪ সালে দল গঠনের পরেই তিনি জানিয়েছিলেন যে, ২০২৬ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। সেইমতো গতবছর থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন থালাপথি বিজয়। যদিও তাঁর বিশাল জনসভা ঘিরে বিতর্কের শেষ নেই।

গতবছরই তামিলনাড়ুর কারুরে তাঁর জনসভায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ৪১ জন। যা নিয়ে এখনও আইনি জটিলতায় রয়েছেন অভিনেতা। তবুও তাঁর প্রচার সভায় উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। যাই হোক, বিজয় তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে দুটি আসনের প্রার্থী হয়েছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, এবার তামিলনাড়ুর সরকার বদলাবে আর তাঁর দল সরকার গড়বে। তাঁর দলের প্রতীক ‘বাঁশি’ চিহ্ন। আজ, বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন TVK সুপ্রিমো। যেখানে নারী ও অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য একাধিক কল্যাণমূলক পদক্ষেপের খতিয়ান তুলে ধরেছেন অভিনেতা।

এদিন নির্বাচনী প্রচারে মূল প্রতিশ্রুতির কথা তুলে ধরে বিজয় বলেন, তাঁর দল সরকার গড়লে ৬০ বছরের কম বয়সী মহিলারা আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন। প্রতিটি পরিবারকে বছরে বিনামূল্যে ছয়টি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মহিলাদের বিয়ের জন্য ৮ গ্রাম সোনা ও একটি উন্নত মানের সিল্কের শাড়ি দেওয়া হবে। ক্ষমতায় এলে তাঁর দল একটি এআই মন্ত্রক, একটি এআই বিশ্ববিদ্যালয় এবং একটি এআই শহর প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও দক্ষ শাসন গড়ে তুলবে। প্রত্যেক কলেজ ছাত্রছাত্রীকে স্নাতক থেকে ডক্টরেট পর্যন্ত ২০ লক্ষ টাকা শিক্ষা ঋণ দেওয়া হবে। এআই চালিত বিনামূল্যে প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোচিং প্রদান করা হবে। কর্মসংস্থান অফিসে নিবন্ধিত প্রত্যেক স্নাতক যুবক প্রতি মাসে ৫,০০০ টাকা পাবেন। স্নাতকদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা এবং আইটিআই ও ডিপ্লোমাধারীদের জন্য প্রতি মাসে ৮,০০০ টাকা উপবৃত্তি সহ বার্ষিক ৫ লক্ষ ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে। প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা বর্ধিত পেনশন প্রদান করা হবে। তামিলনাড়ুর ভোট গণনা ৪ মে। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যটিতে প্রায় ৫.৬৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন। মোট ২৩৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৪টি তফসিলি জাতি এবং ২টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দলগুলোর মধ্যে রয়েছে ডিএমকে, এআইএডিএমকে, বিজেপি, বিজয়ের টিভিকে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস।

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন