বিমান দুর্ঘটনায় ভাইকে হারিয়ে মুষড়ে পড়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তুতো ভাইকে হারালেন বলি অভিনেতা বিক্রান্ত ম্যাসি। আর প্রিয়জনকে হারিয়ে মুষড়ে পড়েছেন ‘টুয়েলভথ ফেল’ এর নায়ক। বৃহস্পতিবার (১২ জুন) রাতে সমাজমাধ্যম ইনস্টাগ্রামে প্রিয়জনকে হারানোর দুঃসংবাদ জানিয়েছেন ম্যাসি। তিনি লিখেছেন ‘আজ আহমেদাবাদে অকল্পনীয় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য আমার হৃদয় ভেঙে গিয়েছে। আরও বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে, আমার কাকা ক্লিফোর্ড কুন্ডার তার ছেলে ক্লাইভ কুন্ডারকে হারিয়েছেন, যিনি বিধ্বস্ত বিমানটির কো-পাইলট বা ফার্স্ট ফ্লাইট অফিসার ছিলেন।’ বিমান দুর্ঘটনায় স্বজন হারানোদের সমবেদনা জানিয়ে ম্যাসি আরও লিখেছেন, ‘যারা বিমান দুর্ঘটনায় আপনজনদের হারিয়েছেন তাদের সবাইকে এবং আমার কাকাকে ঈশ্বর শক্তি দিন। যাতে তাঁরা এই শোক কাটিয়ে উঠতে পারেন।’

উল্লেখ্য, এদিন দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ান দেয় এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমানটি। আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইক যাওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। উপরে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় চিকি‍ৎসকদের একটি আবাসনের উপরে ভেঙে পড়ে। বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন। বিমানটি ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা  বাহিনী ও সেনা জওয়ানরা।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জি মালিক জানিয়েছেন, ‘বিমানটিতে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে রমেশ বিশ্বাসকুমার নামে এক যাত্রী অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন। বাকি সব যাত্রীই মারা গিয়েছেন। নিহতদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও রয়েছেন।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা