উপরাষ্ট্রপতি নির্বাচনেও ক্রস ভোটিং, এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন বিপক্ষের ১৪ সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  উপরাষ্ট্রপতি নির্বাচনে জোর ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট। কেননা উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপক্ষের ১৪ সাংসদ ভোট দিয়েছেন এনডিএ’র প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে। ওই ১৪ ‘বিশ্বাসঘাতক’ সাংসদকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ওই বিশ্বাসঘাতক সাংসদদের থেকে দূরে থাকার জন্য জোটের সব দলের সাংসদদের নির্দেশ দেওয়া হচ্ছে।

প্রত্যাশামতোই দেশের ১৭তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রচারক তথা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ২৫২ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন। রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। আর সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ সাংসদের ভোট। গত ২১ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন আচমকাই ইস্তফা দিয়েছিলেন ত‍ৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফলে শূন্য হয়েছিল উপরাষ্ট্রপতির পদ।

উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু লোকসভা ও রাজ্যসভার সাংসদরাই ভোট দেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট সাংসদের সংখ্যা ৭৮৮। তার মধ্যে সাতজন সাংসদের পদ শূন্য। ১৩ জন সাংসদ ভোট দানে গরহাজির ছিলেন। ওই ১৩ জনের চার জন ভারত রাষ্ট্র সমিতির, সাত জন বিজু জনতা দলের, একজন শিরোমণি অকালি দলের এবং একজন নির্দল সাংসদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল দশটায় শুরু হয় ভোটগ্রহণ। সবার আগে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে একে ভোট দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সকালের দিকে ভোটদানের হার ছিল ভালই। বেলা সাড়ে তিনটের মধ্যেই ৯৬ শতাংশ সাংসদ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। বিকেল পাঁচটার সময়ে ভোটগ্রহণ শেষ হয়।

সন্ধে ছয়টার পরে শুরু হয় ভোটগণনা। সাড়ে সাতটা নাগাদ ভোটগণনা শেষ হয়। রিটার্নিং অফিসার পিসি মোদি জানিয়েছেন, এদিন মোট ৭৬৭ জন সাংসদ ভোট দিয়েছেন।। তার মধ্যে ১৫ জনের ভোট বাতিল হয়েছে।। মোট বৈধ ভোটের সংখ্যা ৭৫২।  এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৪৫২টি ভোট পেয়েছেন। আর ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। আর ভোটের ফলাফলের পরেই ক্রস ভোটিংয়ের বিষয়টি সামনে আসে। কেননা, এনডিএ শিবিরে থাকা সাংসদের সংখ্যা ৪২৭। তার সঙ্গে যদি সুবিধাবাদী রাজনীতিবিদ জগনমোহনের ওয়াইএসআর কংগ্রেসের ১১ সাংসদকে যোগ করা যায়, সেক্ষেত্রে রাধাকৃষ্ণনের ৪৩৮টি ভোট পাওয়ার কথা। কিন্তু তিনি পেয়েছেন ৪৫২টি ভোট। অর্থা‍ৎ ১৪টি ভোট বেশি পেয়েছেন। শুধু ক্রস ভোটিংই হয়নি, বিপক্ষের সাংসদরা ভোটও নষ্ট করেছেন। মোট ১৫টি ভোট বাতিল হয়েছে। ইন্ডিয়া জোটের সব সাংসদরা ভোট দিলে সুদর্শন রেড্ডির ৩১৫ ভোট পাওয়ার কথা ছিল।

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন