এই মুহূর্তে

একনাথ শিন্ডেকে আমিই মুখ্যমন্ত্রী বানিয়েছি: অসন্তোষের জল্পনা উড়িয়ে ফড়নবিস

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর (Maharashtra CM) র্সিতে বসতে না পারার জন্য তাঁর কোনও ক্ষোভ নেই বলে মঙ্গলবার দাবি করেছেন উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis)। উল্টে তিনি বলেছেন, ‘একনাথ শিন্ডেকে (Eknath Shinde) আমিই মুখ্যমন্ত্রী (CM) পদে বসিয়েছি এবং একজন সফল মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করাই আমার প্রধান লক্ষ্য।’ তবে সেই সঙ্গে ফড়নবিস (Devendra Fadnavis) স্বীকারও করেছেন, উপমুখ্যমন্ত্রীর পদ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্রে নতুন সরকার গঠন নিয়ে যে রাজনৈতিক জল্পনা চলছে তাতে জল ঢালতেই এদিন মুখ খুলেছেন মরাঠা ভূমের নয়া উপমুখ্যমন্ত্রী।

এদিন নাগপুর প্রেস ক্লাবে (Nagpur Press Club) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফড়নবিস বলেন, ‘কোনও-কোনও মহল থেকে রটানোর চেষ্টা চলছে, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে না পারায় আমি নাকি অসন্তুষ্ট। এটা সম্পূর্ণ অসত্য। আমি চাইলে কিংবা অনুরোধ জানালে মুখ্যমন্ত্রী হতে পারতাম। কিন্তু মতাদর্শগত কারণেই শিবসেনার একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করেছি। শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব আমারই ছিল। আমি নতুন সরকারে যোগ দিতে চাইনি। উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম না। কিন্তু দলের শীর্ষ নেতারা আমাকে বলেছেন, আমি মন্ত্রিসভায় না যোগ দিলে সরকার চালানো মুশকিল হয়ে পড়বে। শীর্ষ নেতাদের প্রস্তাব মেনেই উপমুখ্যমন্ত্রী হয়েছি। আমাদের মতো দলের অনুগত সৈনিকদের কাছে শীর্ষ নেতাদের পরামর্শ কিংবা নির্দেশই চূড়ান্ত।’

রাজ্যে পিছিয়ে পড়া জনজাতিদের জন্য শিগগিরই সংরক্ষণ (OBC Reservation) চালু করা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন ফড়নবিস (Devendra Fadnavis)। তাঁর কথায়, ‘ওবিসিরা (OBC) যাতে তাঁদের ন্যায্য অধিকার পান, সেই উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে দিয়েছি। ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে খুব শিগগিরই রিপোর্ট পাওয়া যাবে। সেই রিপোর্ট আদালতে পেশ করে ওবিসিদের ন্যায্য অধিকার পাইয়ে দেব।’

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ