সুপ্রিম নির্দেশে কেটেছে জট, শুক্রবারেই প্রকাশিত হবে জয়েন্টের ফল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : জয়েন্ট এন্ট্রান্সের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার জেরেই কেটেছে জট। শুক্রবারই জয়েন্টের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। পাশাপাশি স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ হবে।

জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ প্রকাশিত হতে চলেছে জয়েন্টের ফল। তার ২ ঘণ্টা পর প্রকাশিত হতে চলেছে স্নাতক স্তরের মেধা তালিকা। ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও জটের কারণে আটকে ছিল ভর্তি প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর তড়িঘড়ি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্টের ফল প্রকাশ করার। পাশাপাশি ৪৬০টি কলেজের মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপরেই শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া।

হাইকোর্টের রায়ে শীর্ষ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর জয়েন্টের ফল প্রকাশের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জয়েন্ট বোর্ডের আধিকারিকরা বৈঠকে বসছেন। নবান্নের শীর্ষ মহল থেকে ইতিমধ্যেই ফলপ্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে জয়েন্ট বোর্ডকে। ওবিসি জটের কারণেই ফল প্রকাশ আটকে ছিল। শীর্ষ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পরে আর কোনও সময় নষ্ট করতে রাজি নয় ফল প্রকাশের ক্ষেত্রে। ইতিমধ্যেই অনেকদিন পার হয়ে গিয়েছে। অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ পড়ুয়া। পাশ করে যাওয়ার পরেও কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। ফলে দোলাচলে ছিলেন পড়ুয়ারা। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।

চলতি বছর জয়েন্ট এর পরীক্ষা হয়েছিল  ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গিয়েছে রাজ্য জয়েন্টের পরীক্ষার। এখনও হয়নি ফলপ্রকাশ। ৭ আগস্ট ফল প্রকাশের কথা থাকলেও জটে আটকে থাকার কারণে তা হয়নি। সেই জন্য পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিমকোর্টে গিয়েছে রাজ্য। এবার সেখানেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার প্রকাশিত হতে চলেছে জয়েন্টের ফল।

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট