আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কেজরির জামিনে আমি খুশি’, টুইট উচ্ছ্বসিত মমতার 

নিজস্ব প্রতিনিধিঃ ভোট আবহে অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তার জামিনের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে খুশির খবর জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,’অরবিন্দ কেজরীওয়ার অন্তর্বর্তী জামিন পেয়েছে দেখে আমি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে।’ 

লোকসভা নির্বাচনে  ভোট আবহে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার মাত্র ২১ দিনের জন্য কেজরিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এরফলে  ১ জুন পর্যন্ত তিহার জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও ভোট গণনার  আগে তাঁকে ফের জেলবন্দি করা হবে।

শুক্রবার শুনানি চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংঘভি আবেদন করে,  জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন করা হয়। কারণ ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে। তবে মনু সিংঘভি আবেদন সরাসরি না বলে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে আগামী ২৫ মে দিল্লির সাতটি আসনে রয়েছে লোকসভা নির্বাচন। আর তার আগেই  জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাতেই খানিক স্বস্তি পেল আম আদমি পার্টি ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টের কমিশনের বিরুদ্ধে তৃণমূল

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ