‘মৃত্যুর পর ঠিক কী হয়’ , আত্মহত্যার আগে গুগলে সার্চ নবম শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মন ছিল না পড়াশোনায়। বন্ধুদের সাথে সারাদিন ধরে চলত আড্ডা আর ঘোরাফেরা। এই নিয়ে বাড়িতে রোজই অশান্তি লেগেই থাকত। এর জন্য রয়্যাল এনফিল্ড বুলেট বিক্রি করে দেয় মা ও দাদা। সেই রাগেই পিস্তল দিয়ে গুলি করে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্র। মৃত্যুর আগে ওই কিশোর মৃত্যুর পর মানুষের কী হয়?’বলে গুগল সার্চ করেছিল বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। পরিবার সূত্রে খবর, গত ১১ জানুয়ারি মেরঠের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মাকে আনতে গিয়েছিলেন কিশোরের দাদা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। মা ও তার বড় ছেলে জানলা দিয়ে ঢুকে দেখেন ছেলেটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী কিশোরের মা মেরঠ মেডিক্যাল কলেজের নার্স এবং বড় ভাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। গত বছর কিশোরের বাবা প্রয়াত হয়েছেন। ১৭ বছর বয়সী কিশোর পড়াশোনায় মনোযোগী ছিল না এবং তার পরিবারের সদস্যরা প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরে বেড়ানোর জন্য তাকে বকাঝকা করত। পড়াশোনায় মন দেবেন ভেবে বাইক বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু তাদের এই সিদ্ধান্তে রাগ করে আত্মহত্যা পথ বেছে নেয় কিশোর। পুলিশ একটি ৩১৫ বোরের দেশি পিস্তল উদ্ধার করেছে। ছেলেটি কীভাবে অস্ত্র পেল? তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর