চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি:   তীব্র গরমে সাধারণ মানুষের কী অবস্থা, তা নতুন করে বলতে হবে না। কিন্তু তাই বলে চুরি করতে এসে কুলারের ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পরবে চোর? এমন কাণ্ড দেখে হতবাক পুলিশ, দোকানের মালিক, এমনকি এলাকার বাসিন্দারাও। ঘটনাটি কোনও কমেডি সিনেমার দৃশ্যের থেকে কম নয়। গভীর রাতে একদল চোর একটি দোকানে ঢোকে চুরির উদ্দেশ্যে। পরিকল্পনা ছিল মালপত্র হাতিয়ে দ্রুত চম্পট দেওয়া। কিন্তু দলের এক সদস্যের নজরে পড়ে কুলারের দিকে। বাইরে প্রচণ্ড গরম, আর ভিতরে যেন স্বর্গীয় শীতলতা। সেই আমেজ অনুভব করার লোভ সামলাতে না পেরে কিছুক্ষন বিশ্রাম নিতে গিয়ে এমন আরামে ডুবে দিয়েছেন যে  চুরির কথা সম্পূর্ণ ভুলেই গিয়েছেন।  

মধ্যপ্রদেশের সাতনা জেলার খেরমাই রোডে ঘটেছে মজার এই ঘটনা। সাধারণত, চোরেরা চুরির পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশকে তাদের হন্যে হয়ে খুঁজতে হয়। তবে, এই ঘটনায় একটি গুদামের ভেতরে এক চোরকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, রাতে একদল চোর খেরমাই রোডে অবস্থিত বিহারী ট্রেডার্সের গুদামে হানা দেয়। তারা ছাদ দিয়ে গুদামে প্রবেশ করে। বাইরের এসি ইউনিটটি ভেঙে ফেলে এবং ভেতরে রাখা দামী ইলেকট্রনিক্স সামগ্রী চুরি করতে শুরু করে। গুদাম ম্যানেজারের মতে, চোরেরা টিভি, এসি, কুলার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, গুদাম থেকে লক্ষাধিক টাকার পণ্য খোয়া গিয়েছে। তবে, চুরি হওয়া পণ্যের প্রকৃত মূল্য এখনও নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন: ‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

পুলিশ জানিয়েছে, অন্যান্য সহযোগীরা চুরি করা জিনিসপত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন ভেতরেই থেকে যায়। সম্ভবত আরামে ঘুমের কারণেই ভুলে গিয়েছে, সে আসলে চোর। সকালে ডিউটি থাকা ব্যক্তি যথারীতি গুদাম খুলে ভেতরে এক অচেনা যুবককে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকজনকে ফোন করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিটি কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে চুরির ঘটনায় তার জড়িত থাকার ইঙ্গিত মিলেছে। তার সঙ্গে আর কারা জড়িত ছিল এবং চুরি করা জিনিসপত্র কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তা জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পলাতক অভিযুক্তদের খোঁজে  তল্লাশি চলছে।  

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন