স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যের নারীনিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যে লজ্জাজনক ঘটনা। অসমে এক স্কুল ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা স্থানয়ীদের মধ্যে ব্যপক ক্ষোভের সঞ্চার করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে জোড়াল ভাবে।

জানা গিয়েছে, আসামের তিনসুকিয়া জেলায় তিনজন ব্যক্তি মিলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই অপরাধ ঘটানো হয়। সূত্রের খবর অনুসারে নির্যাতিতা আনুমানিক বিকাল ৩টের দিকে বাড়ি ফেরার পথে তিনজন ব্যক্তি মিলে তাকে অপহরণ করে। এরপর ওই ছাত্রীকে চা বাগান এলাকায় নিয়ে যায় বলে গিয়েছে। পরে মেয়েটিকে চা বাগানে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

নির্যাতিতার এক আত্মীয় বলেছেন, ” সে বিকাল ৩টের দিকে তার স্কুল থেকে ফিরছিল। মোটরসাইকেলে চড়ে তিনজন যুবক মেয়েটিকে অপহরণ করে, চা বাগান এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমরা মেয়েটিকে চা বাগানে পেয়েছি এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তাকে বোরডুবি থানায় নিয়ে যাই এবং তারপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।” নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবিতে গ্রামবাসী এবং ভুক্তভোগীর আত্মীয়স্বজনরা বোরডুবি থানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান। আসাম পুলিশ সূত্রে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং নির্যাতিতার পরিবার বোরদুবি থানায় একটি এফআইআর দায়ের করেছে।  পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা