বাটার চিকেন, ডাল মাখানির আবিষ্কর্তা কে? আইনি লড়াইয়ে দুই রেস্তোরাঁ

Share:

নিজস্ব প্রতিনিধি : জিভ জল আনা দুটি খাবারের কথা বোধহয় সকলেই শুনেছেন। বাটার চিকেন আর ডাল মাখানির নাম। এই বাটার চিকেন আর ডাল মাখানি কোন রেস্তোরাঁর তৈরি, এবার তা নিয়ে শুরু হল আইনি লড়াই। দিল্লি হাইকোর্টে এই মামলা এখন বিচারাধীন।

জানা গিয়েছে, বাটার চিকেন আর ডাল মাখানিকে নিয়ে দিল্লির দরিয়াগঞ্জ ও মতি মহলের রেস্তোরাঁর মধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। মতি মহলের রেস্তোরাঁর দাবি, তারাই এই বাটার চিকেন তৈরি করেছেন। অন্যদিকে দরিয়াগঞ্জের রেস্তোরাঁর দাবি, এই দুই সুস্বাদু খাবারের স্রষ্টা তারাই। ইতিমধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলা দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিককে এক মাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ২৯ মে এই মামলায় পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে মতি মহলের রেস্তোরাঁর তরফে দাবি করা হয়েছে, রেস্তোরাঁর প্রাণ প্রতিষ্ঠতা কুন্দল লাল গুজরাল বাটার চিকেন তৈরি করেছিলেন। রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, তন্দুরি চিকেন তৈরি করার সময়েই এই বাটার চিকেন তৈরি করার প্রক্রিয়া মাথায় আসে কুন্দল লাল গুজরালের। যদিও এই বিষয়টি নস্যাৎ করে দিয়েছে দরিয়াগঞ্জের রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁর মালিকদের দাবি, এই দুটি খাবার তৈরির পিছনে কুন্দললাল জাগ্গির হাত রয়েছে। মতি মহলের রেস্তোরাঁ যে দাবি করছে, তা ভিত্তিহীন। দরিয়াগঞ্জের রেস্তোরাঁর তরফে আইনজীবী এদিন আদালতকে জানিয়েছেন, দরিয়াগঞ্জের রে্স্তোরাঁটি আসলে গুজরাল ও জাগ্গি দুজনে মিলেই চালাতেন। তাঁরা দুজনেই পাকিস্তানের পেশোয়ার থেকে এসেছেন। কিন্তু দরিয়াগঞ্জের রেস্তোরাঁর এই যুক্ত মানতে রাজি হচ্ছে না মতি মহল।

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স