পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হারিয়ে রাতারাতি নায়ক সাফাই কর্মীর ছেলে

দলিত পরিবারে জন্মানোর পর থেকে দারিদ্র্যের সঙ্গে শুরু হয়েছিল লাভ সিংয়ের লড়াই।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: বাবা সামান্য ঘাড়ির চালক। মা এক সরকারি স্কুলের সাফাই কর্মী। সংসার চালাতে পড়াশোনার পাঠ দ্রুত চুকিয়ে মোবাইল ফোনের এক দোকানে সামান্য বেতনে কাজে ঢুকেছিলেন লাভ সিং উগোকে। বৃহস্পতিবারের বারবেলায় সেই ৩৫ বছরের যুবকই চলে এলেন আর্কের আলোয়। কেননা, ভাদাউর আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দাপুটে কংগ্রেস নেতা চরণজি‍ৎ সিং চান্নিকে হারিয়ে জায়ান্ট কিলারের তকমা পেয়েছেন লাভ সিং। সাড়ে ৩৭ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রীকে।

তবে বিপুল ভোটে জয়ের পরেও বিনয়ী এবং সংযত মুখ্যমন্ত্রীকে হারানো লাভ সিং। তাঁর কথায়, ‘ভাদাউর আসনের দলিত মানুষরা আমাকে যে আশির্বাদ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। বার বারই বলেছি, মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নি আসলে আম আদমির মুখোশ পড়ে রয়েছেন। উনি ভাদাউর বিধানসভা কেন্দ্রের ১০ গ্রামের নাম জানেন না। স্থানীয় বাসিন্দাদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করেছিলেন। সাধারণ মানুষ ওঁকে যোগ্য জবাব দিয়েছে।’

দলিত পরিবারে জন্মানোর পর থেকে দারিদ্র্যের সঙ্গে শুরু হয়েছিল লাভ সিংয়ের লড়াই। সেই লড়াই আজও চলছে। বাবা খেতমজুর। যা আয় করেন, তাতে সংসার চলে না। বাধ্য হয়েই সাফাই কর্মীর কাজ নিতে হয়েছিল মাকে। আর বাবা-মায়ের সেই কষ্ট লাঘবের জন্য দ্বাদশ শ্রেণির পড়াশোনার পরেই কাজে ঢুকে পড়া।

মোবাইলের দোকানে সামান্য কর্মচারি হিসেবে কর্মজীবন শুরু। ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়ালকে দেখে অনুপ্রাণিত হয়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছিলেন। সামান্য কর্মী হিসেবে গত আট বছরের বেশি সময় ধরে সংগঠনের কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। পঞ্জাবে যেখানে রাজনীতিবিদরা এক-একজন ধনকুবের, সেখানে মাত্র তিন লাখ ৭০ হাজার টাকার সম্পত্তির মালিকানা নিয়ে লড়াই করতে নেমেছিলেন লাভ সিং উগোকে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি