পথের কাঁটা সরাতে স্বামীকে ঘুমের বড়ি খাইয়ে হত্যা, পরে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিলেন স্ত্রী

সাজিদের স্ত্রী আমনা তাঁর প্রেমিক সুমিতের সঙ্গে ষড়যন্ত্র করে হত্যা করেছে এবং তারপর সাজিদের দেহ পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি উত্তরপ্রদেশের মৈনপুরিতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রীকে গণধর্ষণের সাক্ষী থাকা স্বামীকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল ধর্ষকরা। মাঠ থেকে সেই ব্যক্তির অর্ধ-পোড়া দেহ উদ্ধার হতেই গোটা মৈনপুরীতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যক্তির পরিবার অভিযোগ করেছিলেন, সাজিদের স্ত্রীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছিল, সেটার সাক্ষী ছিলেন সাজিদ। অভিযুক্তরা বারবার তাঁকে আদালতে সাক্ষী না দেওয়ার হুমকি দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই কাজ না হলে সাজিদকে জ্যান্ত পুড়িয়ে দেয় অভিযুক্তরা। কিন্তু বাস্তব যে আরও ভয়ঙ্কর! পুরোটাই সাজানো নাটক। সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী পুলিশ জানিয়েছেন, সাজিদের স্ত্রীকে কেউ ধর্ষণ করেনি। বরং সাজিদের স্ত্রী আমনা তাঁর প্রেমিক সুমিতের সঙ্গে ষড়যন্ত্র করে হত্যা করেছে এবং তারপর সাজিদের দেহ পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে।

আমনার প্রেমিক সুমিত পেশায় একজন মেকানিক। জানা যায়, সাজিদের আড়ালেই সুমিতের সঙ্গে অবৈধ প্রেমে চালাচ্ছিলেন আমনা। বিষয়টি জানতেও পেরে গিয়েছিলেন সাজিদ। এরপরেই আমনা এবং সুমিত পথের কাঁটা সাজিদকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন। আবার সাজিদের সঙ্গে তাঁদের গ্রামপ্রধান ভোলা যাদবের পরিবারের বিরোধ ছিল, তাঁদের সঙ্গে আদালতে একটি মামলাও চলছিল সাজিদের। আর এতেই মাস্টারস্ট্রোক খেলে সাজিদের স্ত্রী এবং সুমিত। তাঁরাই সাজিদকে হত্যা করে দোষ চাপিয়ে দেয় ভোলা এবং তাঁর পরিবারের উপর। দাবি করে, আমনাকে অপহরণ করে গণধর্ষণের সাক্ষী থাকায় ভোলা এবং তাঁর দলবল মিলে সাজিদকে মেরে ফেলেছে। কিন্তু পুলিশি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ প্রেমঘটিত কারণেই সাজিদকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে তাঁকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল সাজিদের স্ত্রী এবং তাঁর প্রেমিক। বর্তমানে পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। সাজিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভোলা যাদব এবং তার ছেলেদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃ স্ত্রীর গণধর্ষণের সাক্ষী ছিলেন স্বামী, ডিজেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল ধর্ষকরা

কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এরপর, যখন মৃতের স্ত্রী আমনার কল ডিটেলস সংগ্রহ করা হয়, তখন দেখা যায় যে তিনি সুমিতের নম্বরে ক্রমাগত কল করতেন। ঘটনার পরেও দুজনেই যোগাযোগ রেখেছিলেন। এরপর বিছওয়ান থানার পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করে। তখনই মৃতের স্ত্রী এবং একই গ্রামের এক যুবক সুমিতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর, পুলিশি জেরার মুখে আমনা এবং সুমিত সবটাই স্বীকার করেন। জানান যে ১৬ ফেব্রুয়ারি রাতে তারা সাজিদের চা এবং খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। এরপর তাঁরা সাজিদের মাথায় রেঞ্চ দিয়ে আঘাত করে তাঁকে মেরে ফেলে এবং প্রমাণ লোপাটের জন্যে সাজিদকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। পুলিশ সুমিতের কাছ থেকে একটি লোহার রেঞ্চ, একটি প্লাস্টিকের বোতল, ৬টি ঘুমের ওষুধ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে