‘পাশ-ফেল’ প্রথা নিয়ে কেন্দ্রের নয়া নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা স্ট্যালিন সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: শিক্ষার অধিকার আইনে বদল এনে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার।  সোমবারই (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না-হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল প্রকাশের পর দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনও পড়ুয়া সফল না-হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা যাবে না। কিন্তু কেন্দ্রের ওই সিদ্ধান্ত রাজ্যে কার্যকর না করার সিদ্ধান্ত নিল তামিলনাডু সরকার। এদিন রাতে তামিলনাডুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোজি জানিয়েছেন, রাজ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা থাকছে না। অর্থা‍ৎ ‘নো ডিটেনশন পলিসি’ কার্যকর থাকবে।

২০১৯ সালে ইউপিএ জমানার শিক্ষার অধিকার আইনে বদল এনে মোদি সরকার জানিয়েছিল, দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদি শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কাউকে ফেল করানো হবে না। কিন্তু পাঁচ বছর পর সেই নিয়ম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। অর্থা‍ৎ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফের ফিরছে পাশ-ফেল প্রথা। আর ওই নয়া নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের ৩০০০-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং‌ সৈনিক স্কুলগুলিও।

কেন্দ্র পাঁচ বছর আগে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা তুলে দিলেও দেশের ১৬টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করেছিল। হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অবশ্য এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আর পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনেই চলছিল। শিক্ষা মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তি প্রকাশের পরেই অভিভাবকদের মনে সংশয় তৈরি হয়েছে। সেই সংশয় দূর করতে এদিন রাতে তামিলনাডুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝি জানান, তামিলনাডু সরকার কেন্দ্রের শিক্ষা নীতি আনুসরণ করবে না। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার স্কুল গুলি ছাড়া রাজ্যের আর কোনও স্কুলে পাশ-ফেল প্রথা ফেরানোর নির্দেশ কার্যকর হবে না। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর থাকবে রাজ্যে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা