কেরলে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে? মুখ খুললেন শশী থারুর

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ঈশ্বরের আপন দেশে কেরলের কুর্সিতে কারা বসবে, তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই একাধিক সমীক্ষক সংস্থার বুথফেরত সমীক্ষায় উঠে এসেছে, ‘এবার ঈশ্বরের আপন দেশে ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বাম গণতান্ত্রিক মোর্চার ১০ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে। ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা।’ আর তার পরেই জোর চর্চা চলছে-কেরলে কংগ্রেস ক্ষমতায় ফিরলে কে মুখ্যমন্ত্রী হবেন?

সম্ভাব্য মুখ্যমন্ত্রীর দৌড়ে তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। একসময়ে কংগ্রেসের দাপুটে নেতা ইদানিং গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে না বিষয়ে মোদি সরকারের খুল্লামখুল্লা প্রশংসা করে চলেছেন। কংগ্রেসে থেকেও ইন্দিরা গান্ধির সমালোচনা করেছেন গান্ধি পরিবারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত তিরুঅনন্তপুরমের সাংসদ। তবে বিজেপি আর বিজেপির ভজনা করলেও পদ্ম শিবিরে সামিল হননি, কংগ্রেসেই রয়েছেন।

সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অসমের সঙ্গে কেরলেরও বিধানসভার ভোট গণনা হবে। আর ওই গণণার আগেই কেরলে কংগ্রেস ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে মুখ খুলেছেন শশী থারুর। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিরুঅনন্তপুরমের সাংসদ খানিকটা হেসে বলেন, ‘আমি জানি, আপনি আমার মুখ থেকে কি কথা বের করতে চান। কিন্তু আমি আপনার ফাঁদে পা দেব না। কংগ্রেসে মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস সভাপতি বা তাঁর পাঠানো দূত নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন। বিধায়কদের রায় শোনার পরে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বিশেষ রিপোর্ট দেওয়া হয়। ওই রিপোর্টের পরেই কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী হিসাবে একজনকে বেছে নেবেন।’ কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কংগ্রেস হাইকম্যান্ডের পছন্দের কিনা, তা নিয়ে স্পষ্টভাবে মুখ না খুললেও ঈশ্বরের আপন দেশে কংগ্রেস ১০ বছর বাদে যে ক্ষমতায় ফিরছে তা নিয়ে সন্দেহ নেই থারুরের। তিরুঅনন্তপুরমের সাংসদের দাবি, ‘কেরলে বিধানসভার ১৪০টি আসনের মধ্যে ইউডিএফ কমপক্ষে ৭৫টি আসন জিতবে।’

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের