কেজরিওয়ালের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তিহাড়ে বন্দি ‘ঠগী’ চন্দ্রশেখর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই গ্রেফতারি নিয়ে কটাক্ষ করলেন ‘ঠগী’ সুকেশ চন্দ্রশেখর। তিনি এখন তিহাড় জেলে বন্দি। শনিবার আদালতে পেশ করার সময় চন্দ্রশেখর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর কাছে অরবিন্দের বিরুদ্ধে প্রমাণ আছে। তিনি আপ সরকারের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান!

আর কি বললেন চন্দ্রশেখর? এদিন তিনি বলেন, “আমি কেজরিওয়াল ও তাঁর দলের বিরুদ্ধে রাজসাক্ষী হব। আমি তার মুখোশ খুলে দেব। আমি নিশ্চিত করব যে তাকে শাস্তির আওতায় আনা হবে।“মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর কাছে কী প্রমাণ রয়েছে তা জানতে চাওয়া হলে চন্দ্রশেখর বলেন, “সমস্ত প্রমাণ দেওয়া হয়েছে। সত্যের জয় হয়েছে। আমি তাঁকে তিহার জেলে স্বাগত জানাই।“ বর্তমানে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর।  

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা