টেলিপ্রম্পটার অতীত, বিজেপি কর্মীর শেখানো বুলি আওড়ে ভাষণ শিন্ডের, নেট পাড়ায় হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীকে কানে কানে বলে দিতে হচ্ছে ভাষণের লাইন, এমনই এক হাস্যকর ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে এক বিজেপি কর্মীর শেখানো বুলি আওড়ে চলেছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(Eknath Shinde)। না, এক্ষেত্রে কোনও টেলিপ্রম্পটার(Teleprompter) ব্যবহার করেননি তিনি। ওই বিজেপি কর্মী নিজেই যন্ত্রের কাজ সেরে দিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরমুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে(Viral Video)।

আরও পড়ুনঃ ‘কেরিয়ারে সাফল্যের চেয়ে ব্যর্থতা ছিল বেশি’, অকপট স্বীকারোক্তি সঞ্জু স্যামসনের

৩৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে মঞ্চে ভাষণ দিচ্ছেন শিন্ডে। না, ঠিক ভাষণ দিচ্ছেন না। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে এক বিজেপি কর্মী। ওই কর্মীর বলে দেওয়া বাণীই হুবহু আওড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রকৃতপক্ষে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিজেপির প্রচারের জাঁকজমকও ততই বাড়ছে। কিন্তু আসল জায়গাতেই রয়ে গিয়েছে ফাঁক। এদিন টেলিপ্রম্পটার ব্যবহার করলে হয়তো লজ্জার হাত থেকে কিছুটা রেহাই পেতেন মুখ্যমন্ত্রী, কারণ তাঁর এই ভিডিও নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছে।

প্রচারে চলে এলেও রাজ্যে চলা একাধিক প্রকল্পের নামই জানতেন না শিন্ডে। মঞ্চে ভাষণ দেওয়ার সময় যাতে কোনও সমস্যা না হয় তাই ওই বিজেপি কর্মীকে রাখা হয়েছিল। কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি মহারাষ্ট্রের বিজেপি প্রধান। যদিও টেলিপ্রম্পটার থাকলেও তা কতখানি সুবিধা দিত সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ অতীতে টেলিপ্রম্পটারের যান্ত্রিক গোলযোগের কারণে ভাষণ দেওয়ার সময় সমস্যায় পড়তে দেখা গেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বোধহয় সেই কারণেই টেলিপ্রম্পটারের প্রতি আস্থা হারিয়েছেন বিজেপি নেতৃত্ব। যদিও একনাথ শিন্ডের ভাইরাল হওয়া এই ভিডিও ‘আজকের সেরা মজাদার ভিডিও’ একথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন নেটিজেনরাই।

আরও পড়ুনঃ সন্দেহের বশে মাকে খুন করে বাবাকে Sorry বলল ৩১ বছরের যুবক

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের