গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু মা-সহ তিন সন্তানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে  ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে বিহারের কিষাণগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পোয়াখালী এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। আর তাতেই প্রাণ হারিয়েছেন মা সহ তিন সন্তান।

বিহার পুলিশ জানিয়েছেন এই দুর্ঘটনায় নিহত হলেন ৫ বছরের শাহিবা এবং অনীশ, বছর ৪-এর অন্বেষা, ৮ বছরের আরুষি। এছাড়াও এই বিস্ফোরণের জেরে আহত হয়েছেন দুজন। তারা হলেন ১৬ বছরের শবনম এবং বছর ১৮ এহশান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের তৎক্ষণাৎ পূর্ণিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলাশাসক তুষার সিংলা জানিয়েছেন, বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেছেন, “আমি এই বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছি। বিস্ফোরণের সঠিক কারণ খুঁজে বের করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। “ ইতিমধ্যেই গ্যাস সংস্থাকে বিস্ফোরণের ঘটনা  নিয়ে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে, রান্নার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা বেড়ে গিয়েছে।  তবে বারবার কেন বিস্ফোরণের ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর