আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিযোগ জানাতে এসে বিজেপি বিধায়কের হাতে নিগৃহীত মহিলা

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : লিখিত অভিযোগ জানাতে এসে বিজেপি বিধায়কের হাতে নিগৃহীত হতে হল এক মহিলাকে। কর্নাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালির বিরুদ্ধে মহিলার সঙ্গে অভব্য আচরণ, হুমকি এবং নিগ্রহের অভিযোগ উঠল । বিধায়ক যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় এক মহিলা তাঁকে কিছু বলতে এগিয়ে আসেন। আর তখনই এই বিজেপি বিধায়ক ওই মহিলার উপর চিৎকার করে ওঠেন এবং নিগ্রহ করেন বলেও অভিযোগ। এই ঘটনাটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভিডিয়ো শেয়ার করে বিজেপির কড়া সমালোচনা করা হয়েছে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুতে নাগাড়ে বৃষ্টির জন্য জল জমে গিয়েছিল। আর তা পরিদর্শনে যান কর্নাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি। বিধায়ককে দেখে সেখানে চলে আসেন এক মহিলা। তাঁর হাতে কাগজ ছিল। সেখানে অভিযোগ লেখা ছিল। যা তিনি দেখিয়ে বিধায়ককে কিছু বলতে যান। তখনই ক্ষেপে গিয়ে লিম্বাভালি চিৎকার করে মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন। তাঁকে হুমকি দেন। এমনকী, পুলিশকে নির্দেশ দেন ওই মহিলাকে আটক করার জন্য।  মহিলার হাতে থাকা কাগজ কেড়ে নিয়ে ছিঁড়েও ফেলেন বিধায়ক। এই ঘটনায় দেশে নিন্দার ঝড় উঠেছে। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলছিলেন, মহিলাদের সঙ্গে অজান্তে খারাপ ব্যবহার কেউ কেউ করে ফেলছেন। এটা কখনই কাম্য নয়।  কিন্তু তারপরও দলের বিধায়কের এই কাণ্ড সমালোচনার ঝড় তুলেছে।

এই ঘটনার ভিডিও তৃণমূল কংগ্রেস নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। সেখানে লেখা হয়েছে, ‘‌শীর্ষস্তরের নির্বাচিত বিজেপির জনপ্রতিনিধি আবার প্রমাণ করলেন এই সব আবর্জনাকে বাদ দিয়ে দেশ অনেক ভাল চলবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ