ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও শেষ হল নির্ধারিত সময়সীমা। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লার নোটিসের জবাব এখনও দিতে পারলেন না তৃণমূলত্যাগী সাংসদরা। সূত্রের খবর, এবার নোটিসের জবাব দেওয়ার জন্য আরও চার সপ্তাহ সময় চাইতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। অর্থাৎ, স্পিকারের কাছে আরও এক মাস সময় চাওয়া হচ্ছে।

৪ মে ভোটের ফল প্রকাশের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন ২০ জন সাংসদ। এরপরই দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের তরফে কোনও পদক্ষেপ না হওয়ায় পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতে ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিস জারি করে শীর্ষ আদালত। এরপর স্পিকার ওম বিড়লাও প্রত্যেক সাংসদকে নোটিস পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলেন। প্রথমে ১ সেপ্টেম্বরের মধ্যে জবাব দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে জবাব না দিয়ে অতিরিক্ত সময় চান তৃণমূলত্যাগী সাংসদরা। তাঁদের আবেদনে সাড়া দিয়ে সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর করা হয়।

আরও পড়ুনঃ ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর সেই বর্ধিত সময়সীমাও শেষ হচ্ছে। কিন্তু এখনও নোটিসের জবাব জমা পড়েনি। এবারও সময় বাড়ানোর আবেদন জানাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার- সহ অন্য সংসদরা।জানা গিয়েছে, স্পিকারকে চিঠি দিয়ে নোটিসের জবাব দেওয়ার জন্য আরও চার সপ্তাহ সময় দেওয়া হবে। 

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী