পুণেতে মর্মান্তিক ঘটনা, লিভার প্রতিস্থাপনের পর স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু, কাঠগড়ায় হাসপাতাল

স্বামী অসুস্থ, লিভার জনিত রোগে ভুগছেন। অগত্যা স্বামীকে বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেন স্ত্রী। সেইমতো চিকিৎসকেরা দুজনের সার্জারি করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী অসুস্থ, লিভার জনিত রোগে ভুগছেন। অগত্যা স্বামীকে বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেন স্ত্রী। সেইমতো চিকিৎসকেরা দুজনের সার্জারি করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! দুজনের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি হয়। কিন্তু সার্জারির পরেই মৃত্যু হয় স্বামীর। স্বামীর মৃত্যুর কয়েকদিন পরেই মৃত্যু হল স্ত্রীরও। মর্মান্তিক ঘটনাটি (২৪ অগস্ট) পুনের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা। স্বামীকে বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন স্ত্রী। কিন্তু কোনও লাভ হল না। দুজনেই মারা গেলেন।

এ নিয়ে হাসপাতালের চিকিৎসা পদ্ধতির উপর প্রশ্ন তুলেছেন তাদের পরিবার লোকজন। সূত্রের খবর, বাপু কমকার নামে পরিচিত ওই রোগী এবং তাঁর স্ত্রী কামিনী মারা গিয়েছেন। গত ১৫ অগস্ট দুজনেরই হাসপাতালে লিভার ট্রান্সপ্ল্যান্টের অস্ত্রোপচার করা হয়েছিল। ট্রান্সপ্ল্যান্ট সার্জারির পরে বাপু কমকারের স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর তিনি ১৭ অগস্ট মারা যান। এরপর ২১ অগস্ট কামিনীর শরীরে ভয়াবহ সংক্রমণ নিয়ে এলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন তিনিও মারা যান। এরপরই তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন এবং মৃত্যুর তদন্তের দাবি করেছেন।

এই বিষয়ে স্বাস্থ্যসেবার উপ-পরিচালক ডাঃ নাগনাথ ইয়েম্পালে জানিয়েছেন, “বিষয়টি জানতে পেরে আমরা সহ্যাদ্রি হাসপাতালকে সোমবারের মধ্যে ওই মহিলা এবং পুরুষের ট্রান্সপ্ল্যান্ট প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা হাসপাতালকে একটি নোটিশ জারি করেছি। তাদের থেকে গ্রহীতা এবং দাতার বিবরণ, তাদের ভিডিও রেকর্ডিং এবং চিকিৎসার পদ্ধতি জানতে চেয়েছি। সোমবার সকাল ১০ টার মধ্যে হাসপাতালকে সমস্ত বিবরণ জমা দিতে বলা হয়েছে।” তবে এ বিষয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, “অস্ত্রোপচারগুলি স্ট্যান্ডার্ড মেডিকেল প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছিল। আমরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সকল তথ্য এবং সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রোগী (বাপু কোমকার) একজন উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি ছিলেন যার অনেক জটিলতা ছিল। এই বিশাল ক্ষতির সময়ে আমরা কোমকার পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাই। একজন জীবিত দাতার লিভার প্রতিস্থাপন সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলির মধ্যে একটি, এবং এই ক্ষেত্রে, রোগী অনেক জটিলতার সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি ছিলেন। পরিবার এবং দাতার অস্ত্রোপচারের ঝুঁকির কথা আগেই পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারগুলি স্ট্যান্ডার্ড মেডিকেল প্রোটোকল অনুসরণ করে করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রতিস্থাপনের পরে গ্রহীতার কার্ডিওজেনিক শক হয়েছিল এবং সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে পুনরুদ্ধার করা যায়নি। তবে কামিনী কোমকার ভালোভাবে সেরে উঠেছিলেন, কিন্তু পরে তাঁর সেপটিক শক এবং বহু-অঙ্গ কর্মহীনতা দেখা দেয়, যা উন্নত চিকিৎসার পরেও নিয়ন্ত্রণ করা যায়নি।”

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের