দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেঙ্গালুরুতে মুসলিম বাস কন্ডাক্টরকে টুপি খুলতে বাধ্য করলেন যাত্রী

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুতে এক মুসলিম বাস কন্ডাক্টরকে টুপি খুলতে বাধ্য করলেন এক মহিলা যাত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনই দৃশ্য দেখা গিয়েছে। ইউনিফর্মের সঙ্গে কেন তিনি টুপি পরেছেন, বাস কন্ডাক্টরকে সেই প্রশ্ন করে মাথা থেকে টুপি সরাতে বাধ্য করেন ওই যাত্রী। 

ভিডিওতে দেখা গিয়েছে, বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (Bangalore Metropolitan Transport Corporation) এর অধীনে কাজ করার সময় চলন্ত বাসের মধ্যে কন্ডাক্টরকে এক মহিলা যাত্রী প্রশ্ন করতে থাকেন তাঁর মাথায় টুপি কেন এই নিয়ে। ভিডিওতে, মহিলাকে বারবার বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করতে শোনা যায় যে তাঁকে ইউনিফর্মের সঙ্গে টুপি পরতে দেওয়া হয়েছিল কিনা। কন্ডাক্টর ওই মহিলাকে জানান যে তিনি বহু বছর ধরে টুপি পরছেন এবং কেউ আপত্তি করেনি। এরপর মহিলা যাত্রী তাঁকে বলেন, বাড়িতে বা মসজিদে তাঁর ধর্ম পালন করা উচিত। একজন সরকারী কর্মচারী হিসাবে, ডিউটির সময় তাঁর মাথায় টুপি পরা উচিত নয় বলে দাবি করেন ওই যাত্রী। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি প্রায় ১০ দিন আগে ঘটেছে।

অন্যদিকে এই ঘটনার বিষয়ে বেঙ্গালুরুর ওই পরিবহন সংস্থার তরফে জানানো হয়েছে, ঘটনাটি শিবাজিনগর থেকে উত্তরহল্লি (Shivajinagar to Uttarahalli) যাওয়ার পথে একটি বাসের মধ্যে ঘটেছিল। হেনস্থাকারী মহিলা একজন ব্যাঙ্ক কর্মচারী বলে জানা গিয়েছে। যদিও এর বেশি কিছু বলতে চাননি ওই পরিবহন সংস্থার আধিকারিকরা। বিএমটিসির তরফে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কন্ডাক্টর বা মহিলা কেউই যোগাযোগ করেননি।

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ