দলের দফতরে বেনজির কাণ্ড, বিজেপি নেতাকে চটিপেটা করলেন নেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য সভায় মহিলার হাতে বেধড়ক মার খেলেন বিজেপি নেতা।  উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বিজেপি কার্যালয়ে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা।  এক মহিলা প্রকাশ্যে এক বিজেপির এক পদাধিকারীকে ব্যক্তিকে আক্রমণ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সকলের সামনে বিজেপি নেতাকে চড় মারেন ওই মহিলা।   আকস্মিক ঘটনাটি সেখানে উপস্থিত দলীয় কর্মীদেরও হতবাক করে দেয়। ঘটনাস্থলে শুরু হয় তুমুল হট্টগোল । বিজেপি নেতার উপর এক মহিলার চড়াও হওয়ার  এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল  হয়েছে। 

 জানা গিয়েছে,  মনোনীত কাউন্সিলর ও কর্মকর্তাদের স্বাগত জানাতে বিজেপি কার্যালয় চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে নেতাদের স্বাগত জানানো হচ্ছিল এবং কর্মীরা তাঁদের অভিনন্দন জানাতে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে, এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে অনুষ্ঠানস্থলে এসে একজন কর্মকর্তার কাছে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, মহিলাটি কোনো দ্বিধা না করেই ওই কর্মকর্তার কলার ধরে ফেলেন এবং তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলতে শুরু করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি তাঁকে চড় মারেন। এই আকস্মিক ঘটনায় উপস্থিত সকলে হতবাক হয়ে যান।

আরও পড়ুন:  সিসিটিভি সুপারভাইজারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করল কমিশন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,   পুরো বিষয়টি একটি অর্থ লেনদেন সংক্রান্ত। ওই মহিলার অভিযোগ, তিনি একটি এলআইসি পলিসির জন্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা পরিশোধ করেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি সেই টাকা জমা দেননি। মহিলাটি দীর্ঘদিন ধরে তাঁর টাকা ফেরত চাইছিলেন, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে মহিলাটি অনুষ্ঠানটিতে বাধা দেন এবং নিজের ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ উঠেছে যে, ওই কর্মকর্তাকে চড় মারার পর তিনি তাঁর কলার ধরে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই