গ্বালিয়র থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: প্রকাশ্য দিবালোকে গ্বালিয়রের পেট্রল পাম্প থেকে অপহৃত হওয়া তরুণীকে উদ্ধার করল পুলিশ। গুনার একটি লজ থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণে জড়িত দুজনের মধ্যে একজনকে পাকড়াও করা হয়েছে। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গতকাল সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে নয়টা নাগাদ গ্বালিয়রের নাকা চন্দ্রবাধনির পেট্রল পাম্প থেকে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে মোটরবাইকে চাপিয়ে নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, অপহৃতা তরুণী গ্বালিয়রের একটি কলেজে বিএ পাঠরতা। পরিবারের সঙ্গে দিওয়ালি কাটাতে ভিন্দে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে সোমবার সকালে বাসে চেপে গ্বালিয়র শহরের চন্রবাধানি পেট্রল পাম্পের সামনে নামেন। বাড়ি যেতে দাদার জন্যই অপেক্ষা করছিলেন। আচমকাই মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী পেট্রল পাম্পে আসে। চোখের পলকেই এক দুষ্কৃতী তরুণীকে কোলে তুলে নিয়ে মোটরবাইকে বসায়। তার পরে চম্পট দেয়।ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়।

ঘটনার সময়ে পেট্রল পাম্পে একাধিক লোক হাজির থাকলেও অপহরণকারীদের কেউ বাধা পর্যন্ত দেয়নি। অপহরণের অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। পেট্রল পাম্পে বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই দুষ্কৃতী যে মোটরবাইকে চেপে এসেছিল তার নম্বর শনাক্ত করে। তার পরেই তরুণীকে উদ্ধারে দুটি বিশেষ দল গঠন করা হয়। শেষ পর্যন্ত গুণার এক লজ থেকে ওই তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্বালিয়রের সিনিয়র পুলিশ সুপার রাজেশ সিংহ চান্ডেল জানিয়েছেন, অপহরণকাণ্ডে জড়িত এক দুষ্কৃতীকে লাহার থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুষ্কৃতীকে ধরতে তল্লাশি চলছে।

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?