গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিশুতি রাত। শহরের এক জনপ্রিয় পাবের ভিড়ে মিশে গিয়েছিলেন সাধারণ এক মহিলা। পোশাক-আশাকে ছিল না কোনও বিশেষত্ব, পরিচয়ও ছিল গোপন। কিন্তু সেই মহিলা আসলে ছিলেন এক আইপিএস অফিসার। শহরে মহিলাদের নিরাপত্তা ও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা যাচাই করতেই ছদ্মবেশে পাবে ঢোকেন তিনি। আর তারপরই সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

ঘটনাটি  হায়দ্রাবাদের কুকাটপল্লি এলাকার জনপ্রিয় ‘কিংস অ্যান্ড কুইন্স পাব’ তথা ‘ক্লাব মস্তি’ এর ঘটনা। সেখানে গভীর রাতে হঠাৎ অভিযান চালিয়ে একাধিক অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। সাইবারাবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রিতি রাজ নিজেই সাধারণ মহিলার ছদ্মবেশে পাবে প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই পাবে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, পুরুষ গ্রাহকদের আকৃষ্ট করতে মহিলাদের ব্যবহার করা হচ্ছিল এবং অতিরিক্ত বিল আদায়ের মাধ্যমে বেআইনি লাভের চেষ্টা চলছিল। পাশাপাশি, গ্রাহকদের জন্য মহিলাদের ব্যবহার এবং অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগও উঠেছে। অভিযানে আরও একাধিক গুরুতর অনিয়ম সামনে আসে। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও পাব খোলা রাখা হচ্ছিল। প্রয়োজনীয় পুলিশ ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) ছাড়াই ব্যবসা চলছিল। এছাড়া মদ পরিবেশন করা হলেও অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ রোধে কোনও কার্যকর ব্যবস্থা ছিল না। অভিযানের সময় মোট ৯ জন কর্মীকে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজন মহিলা এবং পাঁচজন পুরুষ রয়েছেন। সকলকে কেপিএইচবি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

পুলিশের দাবি, ২০২৫ সালেও একাধিক মামলায় নাম জড়িয়েছিল ওই পাবের। পূর্বে ব্যবস্থা নেওয়া হলেও অনিয়ম বন্ধ হয়নি। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় নতুন মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০১৮ ব্যাচের আইপিএস অফিসার রিতি রাজ বর্তমানে কুকাটপল্লির ডিসিপি পদে কর্মরত। এর আগে সাইবার ক্রাইম এবং মাধাপুর জোনে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ