ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর এই প্রথম ইজরায়েলের উপর আক্রমণ চালিয়েছে ইরান। অতর্কিতে সেই হামলার পর থেকেই ইজরায়েলের একাধিক শহরে বেজে উঠেছে সাইরেন। সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইজরায়েল।  

জানা গিয়েছে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।  সোমবার (৮ জুন) ইজরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরেই সেগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে শুধু ইজরায়েলই নয়, বরং পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র সাইরেনের শব্দ শোনা গিয়েছে। নতুন করে যুদ্ধ ও প্রাণহানির  ভয়ে কাঁপছে স্থানীয়রা।  আন্তর্জাতিক মহলও আশঙ্কা করছে, সংঘাত আরও বাড়লে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সেটার প্রভাব পড়বে বিশ্বজুড়ে।

আরও পড়ুন: মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন… 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) নেভাতিম ও তেল নফে অবস্থিত দুটি ইজরায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে হিজবুল্লাহর ওপর আক্রমণ করে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইজরায়েলের সেই হামলায় দুজন নিহত হয়েছিলেন বলেও জানিয়েছে ইরান। প্রসঙ্গত, তেহরান আমেরিকাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল, ইজরায়েল যদি লেবাননের উপর হামলা বন্ধ না করে তাহলে কোনও ভাবেই শান্তি চুক্তি সম্ভব নয়। তেহরানের এই বার্তার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে হামলা না চালানোর নির্দেশ দিয়েছিলেন। তবে সেই কথা উপেক্ষা করেই লেবাননে হামলা চালিয়ে আসছে ইজরায়েল। তারই পাল্টা জবাব দিয়েছে ইরানও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ  করেছে ইরান।   জবাবে ইজরায়েলি সেনাবাহিনীও ইরানের পশ্চিমে ও মধ্যাঞ্চলীয় সামরিক লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। 

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর