বাড়ি ভাসছে রক্তে! মেঝেয় পরে স্ত্রী ও তিন সন্তানের গলা কাটা দেহ, রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিনের শেষে  এলাকার সকলের চোখে মুখে নেমে এসেছে ক্লান্তির ছাপ। একে একে নিভছে সব ঘরে আলো। দিল্লির চন্দন পার্ক এলাকা ধীরে ধীরে ঘুমের আড়ালে চলে যাচ্ছিল। রাস্তার আলো ম্লান হয়ে আসছিল, দোকানের শাটার পড়ে যাচ্ছিল, এবং শিশুরা তাদের ঘরে ঘুমাতে শুরু করেছিল। চারিদিকে নিস্তব্ধতা! তখনই ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। ঠিক সেই সময়ে নিরীহদের আর্তনাদ ছাপিয়ে যায় সেই নীরবতা। ঘরের দেওয়াল ভেসে গিয়েছে রক্তে।  রাত প্রায় ন’টা নাগাদ রাতের অন্ধকারে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। পাশের বাড়ির এক মহিলা  রাতের আবছা আলোতেও অস্বাভাবিক কিছু লক্ষ্য করে খবর দেন পুলিশকে । পুলিশ এসে যা দেখে তাতে সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। ঘরের চারিদিক ভেসে যাচ্ছে রক্তে, আর ঘরের বিভিন্ন দিকে পরে রয়েছে তিনটি মৃত দেহ। 

উত্তর আউটার দিল্লির সময়পুর বাদলি এলাকার চন্দন পার্কের  ৬০ ফিট রোডের ৩ নম্বর লেনের একটি বাড়ির ভেতরে যা ঘটছিল, তা রাতের অন্ধকারকে আরও গভীর এবং ভয়াবহ করে তুলছিল।  পাশের বাড়ির এক মহিলা  প্রতিবেশীর ঘরে  ভেতরে উঁকি  দিতেই দেখলেন রক্তে ভেসে যাচ্ছে ঘর আর মৃত্যুর কলে ঢলে পড়েছেন তিন জন। যে রাত ভোলার নয়।  রাতের নিস্তব্ধতায় কাঁপা হাতে তিনি  পুলিশকে ফোন করে সবটা জানান। পুলিশ এসে দেখে ঘরের বিভিন্ন স্থানে চারটি মৃতদেহ পড়ে ছিল। স্ত্রী ও তিন সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মৃত মহিলার নাম অনিতা। যিনি সম্ভবত সেই রাতে  তাঁর সন্তানদের  খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং তারপর কেউ তাদের চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছিল।  তিন সন্তানের বড়জনের বয়স ৭ বছর, দ্বিতীয় জনের বয়স ছিল ৫ বছর এবং ছোটটির, মাত্র ৩ বছর বয়স। সকললে গলা কেটে খুন হয়েছিল। ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ চালানো হয়। এই হত্যাকাণ্ড পুরো এলাকাকে হতবাক করে দিয়েছে। 

পুলিশ যখন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে এটা কোনও দুর্ঘটনা নয়  রাতের অন্ধকার ব্যবহার করে এই অপরাধ করা হয়েছিল। অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের সাহায্যে  চারজনকে যেভাবে হত্যা করা হয়েছিল, তা সবই একটি সুপরিকল্পিত, ঠান্ডা মাথায় ষড়যন্ত্র।  অপরাধ দমনকারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা রাতে ঘটনাস্থলটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে, প্রমাণ সংগ্রহ করে। এই খুনের পিছনে সন্দেহের আঙুল ওঠে অনিতার স্বামীর দিকে।  যে রাতে  বাড়ি থেকে তার স্ত্রী এবং তিন সন্তানের মৃতদেহ পাওয়া গিয়েছিল,  সেই রাতেই তিনি পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। পুলিশ তাৎক্ষণিকভাবে একটি দল গঠন করে তাকে খুঁজতে শুরু করে ছে। রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর