পুরীতে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, মানতে নারাজ পুলিশ

তরুণীকে হোটেল থেকে অপহরণ ও ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পুরীতে। সমুদ্রসৈকত থেকে অন্তর্বাস পরা অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি : তরুণীকে হোটেল থেকে অপহরণ ও ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পুরীতে। সমুদ্রসৈকত থেকে অন্তর্বাস পরা অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তাঁর মুখ কালচে হয়ে গিয়েছিল। পাশাপাশি তাঁর আঙুল ক্ষতবিক্ষত ছিল বলে পুলিশ সূত্রে খবর। তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দাবি করেছে, সমুদ্রে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর। দেহ ময়নাতদন্ত হলেই বিষয়টি পরিষ্কার হবে।

গত ২৬ নভেম্বর পুরীর পেন্থাকাটা এলাকায় একটি সমুদ্রসৈকত থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। গত ২৩ নভেম্বর থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। তাঁদের দাবি, হোটেলের বাইরে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল। তা আনার জন্য গত ২৩ তারিখ হোটেলের বাইরে গিয়েছিলেন ওই তরুণী। তারপর আর হোটেলের ঘরে ফিরে আসেননি। তরুণীর বাবার অভিযোগ, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ঢালা হয়েছে, যাতে তাঁকে চিহ্নিত করতে না পারা যায়। কানের দুল, সোনার নাকছাবি দেখে তরুণীর দেহ চিহ্নিত করেন তাঁর বাবা। পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধারের সময় তরুণীর মুখ কালচে ছিল। তাঁর আঙুলগুলি বিকৃত অবস্থায় ছিল। পুলিশের তরফে বলা হয়েছে, সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন তরুণী। দীর্ঘক্ষণ সমুদ্রের জলে থাকায় তরুণীর মুখ কালচে রঙের হয়ে যেতে পারে। অন্যদিকে, আঙুলগুলি ক্ষতবিক্ষত হওয়ার যুক্তি হিসাবে পুলিশের দাবি, কোনও সামুদ্রিক প্রাণী হয়তো সেগুলি খেয়ে নিয়েছে।

তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ​জানা গিয়েছে, ওই তরুণী মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে পুরী বেড়াতে এসেছিলেন তরুণী। এই ঘটনায় পুরীর পুলিশ সুপার কে ভি সিংহের সঙ্গে দেখা করেছেন তরুণীর পরিবারের সদস্যরা। উচ্চ পর্যায়ের তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক