চেয়ারে বসা অবস্থায় উদ্ধার মহিলার দেহ! মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাইরে থেকে দেখে মনে হবে হয়ত এমনি চেয়ারে বসে রয়েছে কেউ। কিন্তু মহিলার কাছে যেতেই চমকে ওঠেন পরিবারের সদস্যরা। বাড়ির সদস্যরা দেখেন রয়েছে তাঁদের বাড়ির মহিলার প্রাণহীন দেহ। উত্তরপ্রদেশের কানপুরে মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উমা কুশওয়াহা নামে ওই মহিলার দেহ তাঁর বাড়ির ভিতর একটি চেয়ারে বসা অবস্থায় উদ্ধার হয়। গলায় গভীর নীলচে দাগ দেখে প্রাথমিকভাবে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসে রাতে। বাড়ির এক ভাড়াটিয়া জল তোলার মোটর চালাতে সেখানে গিয়েছিলেন। তখন তিনি উমাকে চেয়ারে বসে থাকতে দেখেন। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় তিনি বিষয়টি উমার স্বামী শিবমঙ্গল কুশওয়াহাকে জানান। এরপর বাড়িতে এসে স্ত্রীকে ওই অবস্থায় দেখে প্রথমে অসুস্থতার আশঙ্কা করেছিলেন শিবমঙ্গল। কিন্তু কাছে গিয়ে গলায় গভীর দাগ দেখতে পান। বাড়ির ভিতর জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ফলে লুটের চেষ্টা থেকেই এই খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। উমা তাঁর স্বামীর সঙ্গে কেশবপুরমের হাসনপুর এলাকার জে সেক্টরে থাকতেন। তাঁর স্বামী মসওয়ানপুর এলাকায় বইয়ের স্টল চালান।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

খবর পেয়ে রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। আশপাশের CCTV ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। DCP কাসিম আব্দি জানিয়েছেন, মহিলার দেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। লুটের চেষ্টা, হত্যার কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল