তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর ৫২ টি মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ ও তার ব্যবহার নিষিদ্ধ করা হল। মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। মন্দিরে স্মার্টফোন নিয়ে গেলে প্রবেশপথে নির্দিষ্ট কাউন্টারে সেটি জমা রাখতে হবে। ফোন রাখার জন্য দিতে হবে ৫ টাকা। তবে ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশের অনুমতি থাকছে। হিন্দু ধর্মীয় ও দাতব্য সংস্থা বা এইচআরএনসিই-এর মন্ত্রী রমেশ এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। মন্দিরের পবিত্রতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং চত্বরের ভিতরে ছবি, ভিডিও, সেলফি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল তৈরির প্রবণতা ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এর সঙ্গে মাদ্রাজ হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনারও সামঞ্জস্য রয়েছে।

নতুন ব্যবস্থায় মন্দিরের প্রবেশপথে নির্দিষ্ট জায়গায় স্মার্টফোন জমা দিতে হবে ভক্তদের। ফোন জমা নেওয়ার পর দেওয়া হবে রসিদ অথবা টোকেন। পরে সেটি দেখিয়ে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করেই ফোন ফেরত দেওয়া হবে। মঙ্গলবার সকাল ৬টা থেকে কাঞ্চিপুরমের বিখ্যাত দেবরাজস্বামী-আথি বরদার মন্দিরে এই ব্যবস্থা চালু হয়েছে। ফোন জমা নেওয়া ও ফেরত দেওয়ার কাজ সামলাতে সেখানে দু’জন কম্পিউটার অপারেটর এবং দু’জন সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ভক্তের ছবি, ফোনের মডেল এবং মোবাইল নম্বর নথিভুক্ত করা হচ্ছে। ফোন ফেরতের সময় রসিদের সঙ্গে সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। মন্দিরের আশপাশের পার্কিং এলাকা এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে একাধিক ভাষায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে, মন্দির চত্বরে স্মার্টফোন ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

মন্দিরের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করে ছবি তোলা, ভিডিও করা, সেলফি নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল তৈরির প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি রয়েছে। বিশেষ করে তরুণদের একাংশ মন্দিরে দর্শনের পাশাপাশি ছবি ও ভিডিও তৈরিতে ব্যস্ত থাকছেন বলে অভিযোগ। এই ধরনের আচরণ মন্দিরের পরিবেশ নষ্ট করার পাশাপাশি অন্য ভক্তদের প্রার্থনা ও উপাসনায় বিঘ্ন ঘটাচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এইচআরএনসিই-এর তরফে জানানো হয়েছে, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের ২০২২ সালের ২ ডিসেম্বরের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জারি করা একাধিক নির্দেশিকাতেও মন্দিরের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশে বিধিনিষেধ আরোপ এবং ফোন নিরাপদে রাখার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। শুধু স্মার্টফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞাই নয়, মন্দিরের ভিতরে দেবদেবীর ছবি ও ভিডিও তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুজো বা অন্যান্য ধর্মীয় আচারের দৃশ্য ক্যামেরাবন্দি করাও যাবে না। এমনকি ভিআইপি, বিশিষ্ট ব্যক্তি কিংবা চলচ্চিত্র জগতের তারকাদের ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রেও কোনও ছাড় থাকবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। মন্দিরের প্রবেশপথ ও চত্বরের বাইরে বড় করে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসংযোগ ব্যবস্থার মাধ্যমেও ভক্তদের বিষয়টি জানাতে বলা হয়েছে।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ