কংগ্রেসের কাছ থেকে কর আদায়ে পদক্ষেপ নয়, শীর্ষ আদালতকে প্রতিশ্রুতি আয়কর দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক প্রভুদের ইশারায় কংগ্রেসকে সবক শেখাতে কয়েক দফায় ৩,৫৬৭ কোটি টাকা কর পরিশোধের নোটিশ পাঠিয়েছিল আয়কর দফতর। আর মোদি সরকারের পোষ্য ভৃত্য সংস্থার ওই পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছেন মল্লিকার্জুন খাড়গেরা। সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানির শুরুতেই মুখ পোড়ার ভয়ে সুড়সুড় করে পিছু হঠল আয়কর দফতর। লোকসভা ভোট চলাকালীন কংগ্রেসের কাছ থেকে বকেয়া কর আদায়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন আয়কর দফতরের আইনজীবী।

দেশের শীর্ষ আদালত নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করার পরেই কার্যত বিরোধী শিবিরের বিরুদ্ধে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়ে আয়কর দফতর। লোকসভা ভোটের মুখে প্রধান বিরোধী দল কংগ্রেসকে ‘নিঃস্ব’ করার অভিযানে ঝাঁপায় নির্মলা সীতারমনের অধীনস্ত দফতর। গত কয়েকদিনে দফায় দফায় নোটিশ পাঠিয়ে কংগ্রেসকে ৩,৫৬৭ কোটি টাকা বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানো হয়। সেই সঙ্গে যাতে ভোটে দলীয় প্রার্থীদের কোনও রকম আর্থিক সহায়তা করতে না পারে, তার জন্য শতাব্দী প্রাচীন দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়।

আয়কর দফতরের ওই পদক্ষেপে ভোটের মুখে চরম সমস্যায় পড়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন রাজ্যে ভোটে লড়ার মতো অর্থ সংগ্রহে সাধারণ মানুষের কাছে হাত পাততে নির্দেশ দেওয়া হয় দলীয় প্রার্থীদের। পাশাপাশি আয়করের ‘বল্গাহীন কর সন্ত্রাস’ থেকে বাঁচতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মল্লিকার্জুন খাড়গেরা। এদিন বিচারপতি বি ভি নাগরত্নার বেঞ্চে মামলার শুনানির শুরুতেই আয়করের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দেন, ভোট চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে বকেয়া কর নিয়ে কোনও কড়া পদক্ষেপ করা হবে না।’ কংগ্রেসের বিরুদ্ধে কর আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে কিনা, তা জানতে চান বিচারপতি নাগরত্না। জবাবে সলিসিটর জেনারেল বলেন, ‘না। তবে লোকসভা ভোট চলাকালীন কোনও পদক্ষেপ নেওয়া হবে না।’ এর পরেই আগামী ২৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ডিভিশন বেঞ্চ।

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS