আবর্জনা ভর্তি খাল থেকে ২ দিন পর উদ্ধার সাফাই কর্মীর মৃতদেহ

অবশেষে সোমবার সকালে কিছু স্থানীয় বাসিন্দা ঠাকরপারম্বু অঞ্চলের কাছে একটি মৃতদেহ দেখতে পায়। আর ওই ব্যক্তিই নিখোঁজ ব্যক্তি কিনা তা এখনও নিশ্চিত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলের তিরুঅনন্তপুরম শহরের একটি আবর্জনা ভরা খাল থেকে উদ্ধার হল একজন স্যানিটেশন কর্মীর মৃতদেহ। প্রায় ২ দিন নিখোঁজ থাকার পর ময়লার খাল থেকে উদ্ধার হল ওই ব্যক্তির মৃতদেহ। তবে সূত্রের মতে, যেহেতু মরদেহটির আংশিকভাবে পচন ধরেছে, তাই এখনও পর্যন্ত ব্যক্তিটির পরিচয় জানা যায়নি। আর তাঁর পরিচয় জানাটা বেশ কষ্টসাধ্য বলেই মনে করছে পুলিশ। প্রাথমিক সূত্রের খবর, এটি ময়লা পরিষ্কার কর্মীরই লাশ।

কারণ যেখান থেকে তিনি গত ২ দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার ১ কিলোমিটার দূরের একটি স্থান থেকে ওই নিখোঁজ কর্মীর লাশ পাওয়া গিয়েছে। গত শনিবার সকাল ১১ টা নাগাদ তিরুঅনন্তপুরমের শহরতলির মারায়ামুত্তমের এক ৪২ বছরের বাসিন্দা জয়, খালে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ঘটনার দিন তিনি তিরুঅনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের রেলপথের নীচে ‘আমাইজাঞ্চন’ খালের টানেলের পরিষ্কার করছিলেন। আর সেখান থেকেই তিনি গত শনিবার নিখোঁজ হয়ে যান। শনিবার থেকে কেরল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা এলাকার কাছাকাছি তল্লাশি শুরু করে। কিন্তু টানেলটি আবর্জনা ও প্লাস্টিকে ভর্তি থাকায় তল্লাশি ঠিকমতো চালাতে পারেননি অভিযানকারীরা।

শেষে উদ্ধার অভিযান শক্তিশালী করতে নৌ ডুবুরিদের একটি দল সেখানে পৌঁছয়। কিন্তু তাঁরাও ব্যর্থ হয়েছেন। অবশেষে সোমবার সকালে কিছু স্থানীয় বাসিন্দা ঠাকরপারম্বু অঞ্চলের কাছে একটি মৃতদেহ দেখতে পায়। আর ওই ব্যক্তিই নিখোঁজ ব্যক্তি কিনা তা এখনও নিশ্চিত নয়। কিন্তু স্যানিটেশন কর্মী যেখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার এক কিলোমিটার দূর থেকে পাওয়া গিয়েছে ওই ব্যক্তির মৃতদেহ। তবে আর্জনা ভর্তি খালে স্যানিটেশন কর্মীদের ডুবে যাওয়ার ঘটনাটি প্রশাসনিক মহলেও বেশ প্রভাব ফেলেছে। রেলওয়ে খালে নিয়মিত ময়লার পরিমাণ বাড়ছে। এই ঘটনায় তিরুঅনন্তপুরম সিটি কর্পোরেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষের আবারও দোষ-পাল্টা দোষের খেলা শুরু হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস