দিল্লি স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হলো না আন্দোলনকারী কুস্তিগিরদের

যদিও কুস্তিগিরদের অভিযোগ অস্বীকার করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল অমিত শাহের ‘পোষ্য ভৃত্য’ দিল্লি পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে। বৈধ টিকিট থাকা সত্বেও শনিবার কোটলা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে   ভিনেশ ফোগত, বজরং পুনিয়া ও সাক্ষী মালিক-সহ আন্দোলনকারী কুস্তিগিরদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর উর্দিধারীদের। যদিও কুস্তিগিরদের অভিযোগ অস্বীকার করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করা ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। গত এক মাসের বেশি সময় ধরে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে যন্তর-মন্তরে ধর্নাও দিচ্ছেন।

আন্দোলনকারী কুস্তিগিরদের পক্ষে সাক্ষী মালিক জানিয়েছেন, ‘এদিন কোটলা স্টেডিয়ামে আইপিএলের দিল্লি বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য মোট পাঁচজন আন্দোলনকারী টিকিট কেটেছিলেন। ওই টিকিট দেখিয়ে স্টেডিয়ামে ঢোকার মুখে তাঁদের পথ রোধ করেন দিল্লি পুলিশের আধিকারিকরা। প্রথমে জানানো হয়, তাঁদের ভিভিআইপিয়ের মর্যাদায় ম্যাচ দেখার সুযোগ করে দেওয়া হবে। ওই কথা বলে টিকিট নিয়ে নেওয়া হয়। বেশ কিছুক্ষণ পাঁচজনকে আটকে রাখা হয়। টিকিট ফেরত চাইলে দিল্লি পুলিশের আধিকারিকরা বলেন, ‘টিকিট ফেরত দেওয়া হবে না এবং ম্যাচও দেখতে দেওয়া হবে না। স্টেডিয়াম চত্বর থেকে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয়।’

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার