করোনা টিকার দুই ডোজ নিয়েও XE- তে আক্রান্ত মহিলা

এখনও পর্যন্ত মহিলার শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি বলে বৃহন্মুব্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে।

Share:

মুম্বই: ভারতে করোনার নতুন প্রজাতি XE  প্রবেশ করেছে। বুধবার মুম্বইয়ের বাসিন্দা ৫০ বছরের এক মহিলার শরীরে করোনার এই নতুন প্রজাতির জীবানু পাওয়া গিয়েছে। ওই মহিলা দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। এখনও পর্যন্ত মহিলার শরীরে কোনও উপসর্গ দেখা দেয়নি বলে বৃহন্মুব্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে।

আক্রান্ত ওই মহিলা পেশায় ফ্যাশন ডিজাইনার। একটি শুটিংয়ের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন। ওই মহিলার করোনা টিকার দু’টো ডোজ নেওয়া ছিল। প্রথমে তাঁর করোন রিপোর্ট নেগেটিভ এলেও পরে  রিপোর্ট পজিটিভ আসে।

বৃহন্মুব্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, দেশে আসার পরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই সময় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ২ মার্চ তাঁর আবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে তাজ হোটেলের একটি ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু পরের দিন অর্থাৎ ৩ মার্চ তাঁর আবার করোনার পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা গিয়েছে।

সেরো সমীক্ষায় সম্প্রতি ২৩০ জন করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা হয়। দেখা গিয়েছে, তার মধ্যে ২২৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। একজন XE ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন। অন্যজন কাপ্পা ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন। XE ভেরিয়েন্টের করোনা ভাইরাসের প্রথম হদিশ পাওয়া যায় ব্রিটেনে। চিনেও বেশ কয়েকজন এই ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে এখনও এই ভেরিয়েন্টের ব্যাপকহারে প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়নি।

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য