Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফিরে দেখা ২০২৫: অপারেশন সিঁদুর থেকে দিল্লি বিস্ফোরণ, ঘটনাবহুল এক বছর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৫ সাল দেশের ইতিহাসে থেকে যাবে আতঙ্ক, প্রতিবাদ, গর্ব আর বিতর্কের কেমিস্ট্রি। বছরের শুরু থেকেই একের পর এক ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশকে। ‘‌এই মুহূর্তে’‌ ডিজিটালে ফিরে দেখুন ২০২৫। নতুন বছর ২০২৬ সাল পড়তে আর পাঁচদিন বাকি। তাই দেখে নিতে হবে অতীতের ঘটনাবহুল বছর। যা প্রভাব ফেলেছিল জনমানসে।

পহেলগাঁও জঙ্গি হামলা
২০২৫ সালের সবচেয়ে বড় জঙ্গি হামলা পহেলগাঁওয়ে। ধর্ম পরিচয় জেনে ২৬ জন নিরীহ নাগরিককে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। পর্যটনকেন্দ্র ভূস্বর্গের নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তীব্র প্রশ্ন উঠে গিয়েছিল।

অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলার পাল্টা জবাবে পাকিস্তানে ঢুকে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুরে ধ্বংস হয় একাধিক জঙ্গিঘাঁটি এবং অন্তত ১১টি পাক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। শতাধিক জঙ্গি ও বহু পাক সেনার মৃত্যুর দাবি করে ভারত সরকার। বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছিল এই অভিযান।

মহাকুম্ভ
১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছিল। কিন্তু চরম অব্যবস্থার অভিযোগ ওঠে। মেলা চত্বরে এবং যাত্রাপথে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়। দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারায় ১৮ জন পুণ্যার্থী।

বিষাদের আইপিএল
১৮ বছর পর আইপিএল জিতে বেঙ্গালুরু উৎসবে মেতে ওঠে। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং আহত হন একাধিক। স্টেডিয়াম নিষিদ্ধ ঘোষণার মতো কড়া সিদ্ধান্ত নিতে হয়।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
২০২৫ সালের জুন মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ভেঙে পড়ে মেডিক্যাল কলেজের উপর। ২৬০ জনের মৃত্যুতে দেশ শোকস্তব্ধ হয়ে পড়ে। প্রাথমিক তদন্তে ইঞ্জিনের জ্বালানি ‘কাটঅফ’ নিয়ে বিতর্ক ওঠে।

দিল্লি বিস্ফোরণ
গত নভেম্বর মাসে লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দেশ। আর তার জেরে মৃত্যু হয় ৯ জনের। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। জঙ্গি খতম করার দাবি প্রশ্নের মুখে পড়ে।

ইন্ডিগোর বিমান বিভ্রাট
এই বছরেই একাধিক প্রযুক্তিগত সমস্যা এবং উড়ান দেরিতে ছাড়ার বিষয়টি বারবার খবরের শিরোনামে আসে। আর তাতে নাম জড়ায় ইন্ডিগোর। তবে একই সঙ্গে নতুন রুট এবং বিমান যুক্ত করে পরিষেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেয় সংস্থা।

গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ড

গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘‌বার্চ বাই রোমিও লেন’‌–এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘‌এনজয়মেন্ট’‌। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের।

ইসরোর সাফল্যে সফল মিশন
২০২৫ সালে একাধিক সফল মহাকাশ অভিযান করে সাফল্য গড়ে তোলে ইসরো। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ও গভীর মহাকাশ গবেষণায় সাফল্য পায়। বছরের শেষে ইসরো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করল কে–৪। কে–৪ মিসাইলের ক্ষমতা প্রায় ৩ হাজার ৪০০ কিলোমিটার।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর