রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখান ইয়েচুরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বলের পর এবার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যাহার করলেন সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গত সপ্তাহে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে আমন্ত্রণ পেয়েছিলেন ইয়েচুরি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং লোকসভার কংগ্রেস নেতা  অধীর রঞ্জন চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে। তবে তাঁরা আদৌ যোগদান করবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

মঙ্গলবার এক বিবৃতিতে সিপিআই (এম) পলিট ব্যুরো বলেছে,’ দলের নীতি হল ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা। ধর্মকে রাজনৈতিক লাভের হাতিয়ারে রূপান্তরিত না করা। তাই আমরা এই অনুষ্ঠানে যোগ দেব না।‘সিপিআই (এম) আরও বলেছে যে এটি “অত্যন্ত দুর্ভাগ্যজনক” যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ধর্মীয় অনুষ্ঠানকে রাজ্য অনুমোদিত অনুষ্ঠানে রূপান্তরিত করেছে।

ইয়েচুরি বলেছেন,’সুপ্রিম কোর্ট যে মৌলিক নীতি রয়েছে  তা হল, সংবিধান অনুযায়ী ভারতের রাজ্যের কোনও ধর্মীয় সংশ্লিষ্টতা থাকা উচিত নয়। এই অনুষ্ঠানের আয়োজনে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী এটি লঙ্ঘন করছে। একথায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অনীহা বিরোধী শিবিরের।  তবে, ২২ জানুয়ারি অযোধ্যার  রামলালার অভিষেক অনুষ্ঠানে কেন্দ্রীয় দল (বিজেপি) ছাড়া অন্য কোন রাজনৈতিক দল যোগদান করে কিনা সেটাই এখন দেখার।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের