Maharashtra Crisis: সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, উদ্ধবকে চিঠি রাজ্যপালের

বৃহস্পতিবার আস্থা ভোট নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: করোনা (Coronavirus) থেকে সেরে উঠেই মহারাষ্ট্রের (Maharashtra) রাজনৈতিক মহাসঙ্কটে সক্রিয় হয়ে উঠলেন রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারি (Governor  Bhagat Singh Koshyari) । আর সক্রিয় হয়েই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackera) অস্বস্তিতে ফেলে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে রাজ্যপাল ( Bhagat Singh Koshyari) লিখেছেন, ‘আমি দুটি চিঠি পেয়েছি। বিজেপি (BJP)  এবং অন্যান্যদের সেই চিঠিতে বলা হয়েছে, আপনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। বর্তমান সরকার সংখ্যালঘু।’ সেই সঙ্গে যেভাবে ক্ষমতা দখলে রাখতে মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন এবং শিবসৈনিকদের বিদ্রোহী বিধায়কদের (Shiv Sena Rebel Mla) বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তা মোটেও গণতান্ত্রিক নয় বলেও মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল।

মহারাষ্ট্রে শিবসেনা বিধায়কদের বিদ্রোহের একদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিভৃতবাসে ছিলেন রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারি। ফলে রাজ্যের রাজনৈতিক সঙ্কটে তেমন সক্রিয় ভূমিকা নিতে পারেননি। তবে শিবসেনার বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে রাজ্যপালকে লাগাতার চিঠি পাঠিয়ে মরাঠা ভূমের রাজনৈতিক পট পরিবর্তন সম্পর্কে জ্ঞাত করা হয়েছে। এমনকী বিধানসভায় শিবসেনা দলের ভারপ্রাপ্তদের সরিয়ে নতুন নেতা ও মুখ্যসচেতক নির্বাচনের বিষয়টিও জানানো হয়েছে। তবে রাজ্যপাল করোনায় আক্রান্ত থাকায় রাজভবন অনেকটা দূরেই ছিল রাজনৈতিক উত্তাপ থেকে। কিন্তু কোশিয়ারি সুস্থ হয়ে ওঠার পরেই রাজ্যের রাজনৈতিক সঙ্কটে ফের সক্রিয় হয়ে উঠছে রাজভবন।

অন্যদিকে এদিন গুয়াহাটি থেকে শিবসেনা ও নির্দল বিধায়কদের গোয়ায় পৌঁছনোর কথা থাকলেও শেষ মুহুর্তে সেই পরিকল্পনা বাতিল হয়েছে। এদিন বিদ্রোহী বিধায়কদের বাস গুয়াহাটি বিমানবন্দর থেকে ফের হোটেলে ফিরে আসে। শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, দেশের শীর্ষ আদালতে মহারাষ্ট্রের আস্থা ভোট নিয়ে এদিন সন্ধ্যায় শুনানি রয়েছে। ওই শুনানিতে শীর্ষ আদালত কী রায় দেয়, তা দেখেই মুম্বই ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্রোহী বিধায়কদের মুম্বইতে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বিমান প্রস্তুত রাখা হয়েছে।

সিজেপি আন্দোলনের পর থেকেই উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের