রিলস বানাতে গিয়ে ভয়ঙ্কর বিপদ! ওড়িশার দুদুমা জলপ্রপাতে তলিয়ে গেলেন তরুণ ইউটিউবার

মর্মান্তিক ঘটনা! রিল ভিডিও করতে গিয়ে জলপ্রপাতে ভেসে গেলেন এক ইউটিউবার। এতদিন তিনি যাদের ভিডিও করে ইউটিউবার ট্যাগ পেলেন, আজ তাঁর মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! রিল ভিডিও করতে গিয়ে জলপ্রপাতে ভেসে গেলেন এক ইউটিউবার। এতদিন তিনি যাদের ভিডিও করে ইউটিউবার ট্যাগ পেলেন, আজ তাঁর মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে, ওড়িশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে। যখন ইউটিউবার জল প্রপাতের সামনে দাঁড়িয়ে রিলের জন্যে চিত্রগ্রহণ করছিলেন। সেই সময়েই তিনি জলের স্রোতে তাল সামলাতে না পেরে ভেসে যান। তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন তাও জানা যায়নি। বর্তমানে গোটা জেনারেশনটাকে মুড়ে রেখেছে সোশ্যাল মিডিয়া। এখানে ভাইরাল হওয়ার জন্যে মানুষকে মৃত্যুকেও ভয় করছেন না।

কেননা বিনোদনের পাশাপাশি এটি একটি ভাল রোজগারেরও মাধ্যম। যাই হোক, সম্প্রতি ইউটিউবারটি তাঁর চ্যানেলের জন্যে রিল ভিডিও বানাতে গিয়েছিলেন সেই জলপ্রপাতে দাঁড়িয়ে। বলা চলে, তিনি একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রন করা যে, স্বয়ং ঈশ্বরেরও নেই। রিল বানাতে গিয়ে ভেসে যান ওই ইউটিউবার। তিনি এখনও নিখোঁজ। তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ইউটিউবারটি গঞ্জাম জেলার বেরহামপুরের বাসিন্দা। তাঁর নাম সাগর টুডু, বয়স মাত্র ২২ বছর। জানা যায়, ঘটনার দিন দুপুরে ড্রোন ক্যামেরা ব্যবহার করে সাগর জলপ্রপাতের রিল রেকর্ড করতে যান, তখনই ঘটনাটি ঘটে। ইউটিউবার টি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তিনি তার বন্ধু অভিজিৎ বেহেরার সঙ্গে বিভিন্ন পর্যটন স্থানে গিয়ে ভ্রমণ ভিডিও রেকর্ড করেন। মুলত তিনি একজন ভ্রমণ ব্লগার। আর এদিন তিনি ব্লগিংয়ের জন্যে কোরাপুট সফর করছিলেন।

যেটি উড়িষ্যার সব চাইতে উচ্চতম জায়গা। গত কয়েকদিন ধরে কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সেখানকার স্থানীয় লোকজনকে সতর্ক করার পর মাচাকুন্ড বাঁধ কর্তৃপক্ষ জল ছেড়ে দেয়। জল ছেড়ে দেওয়ার সময় পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন ইউটিউবার, জলপ্রপাতের হঠাৎ স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে তিনি আটকা পড়ে যান। তিনি দীর্ঘক্ষণ পাথরের উপর ভারসাম্য বজায় রাখতে না পারার কারণে প্রবল জলপ্রবাহের ভেসে যান। কিছু পর্যটক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। খবর পেয়ে মাচকুন্ডা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ইউটিউবারকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন। তবে তারা তাকে খুঁজে পাননি।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার