‘পুজোয় এখন আড়ম্বর মুখ্য পুজোটা গৌণ সর্বত্র প্রতিযোগিতা পুরানো পুজো মিস করি’- অলকানন্দা রায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েক বছরে আমূল পাল্টেছে কলকাতার দুর্গা পুজো। এখন শুধু চারিদিকে থিমের পুজোর লড়াই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টায় পুজোর মেজাজ। আর প্রবীণ তথা কলকাতার দুর্গা পুজো নিয়ে অবসেসড যারা তাঁরা মিস করেন কলকাতার পুজোর পুরানো মেজাজটা। ব্যাতিক্রম নন তাঁর মধ্যে নৃত্যশিল্পী তথা সমাজ সংস্কারক অলকানন্দা রায়।

পুজোয় তাঁর কি প্ল্যান জানতে চাওয়া হলে জানান পুজোয় তেমন কোনও প্ল্যান নেই। ভিড়ে যেতে নিজে একদম পছন্দ করেন না বটে তবে কলকাতা ছেড়ে পুজোয় কোথাও যেতেও রাজি নন। কারণ নিজে না পছন্দ করলেও মানুষের সমাগম দেখেই তাঁর ভালো লাগে। সবার আনন্দতেই আনন্দ পান অলকানন্দা। তবে মিস করেন পুরানো দিনের পুজো, পাড়ার পুজো। অলকানন্দা জানান, এখন সব ক্ষেত্রেই শুধু প্রতিযোগিতা এমনকি দুর্গা পুজোতেও।। এই বিষয়টা তাঁর একদমই পছন্দ নয়। বলেন সাবেকি পুজোই তাঁর বেশি পছন্দ কিন্তু যতদিন যাচ্ছে তত যেন কলকাতার দুর্গাপুজোর ধারাটা পাল্টে যাচ্ছে। থিম, আড়ম্বর ইত্যাদিই বেশি। পুজোটা এখন গৌণ। সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। তাই যত বছর যাচ্ছে তত পুরানো দিনের পুজোকে মিস করেন তিনি। পুজোর সময় একান্তে সময় কাটান বাড়িতে। পরিবার নাতি নাতনিদের সাথেই সময় কাটে সারাবছর এমনিতেই তবে পুজোতে টা আরও অন্যরকমভাবে কাটান অলকানন্দা রায়।

 

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা