Bagerhat Sikdar Bari Durga Puja: মৌলবাদীদের হামলার ভয়ে এশিয়ার বৃহত্তম দুর্গা পুজো এবার জৌলুসহীন

Share:

নিজস্ব প্রতিনিধি : এশিয়ার বৃহত্তম দু্র্গা পুজোর কথা উঠলেই নজর যায় বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের লিটন শিকদারের বাড়িতে।বিশাল জাঁকজমকপূর্ণ এই পুজো দেখতে দেশ বিদেশ থেকে বিপুল পরিমাণ ভক্তদের আনাগোনা হয় এখানে। প্রতিমার সংখ্যার দিক দিয়ে এই মন্ডপকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মন্ডপ বলা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে শিকদার বাড়িতে বরাবরই প্রস্তুতি চলে তুঙ্গে। তবে এবার যেন এই উৎসব ফিকে হয়ে এসছে শিকদারের বাড়িতে। মানুষ উৎসবমুখর হলেও এবারের চিত্র একেবারে আলাদা। হচ্ছে না তেমন জাঁকজমক। দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ছোট্ট করে আয়োজিত হচ্ছে এই বাড়ির পুজো।

হাকিমপুর গ্রামে পা রাখলেই কেমন সুনসান নীরবতা ভরা। আশেপাশের সবকিছুই যেন স্তব্ধ। শিকদারের বাড়িতেও তেমন কোন আমেজ নেই। প্রত্যেক বছর বড় মহাধুমধামে পুজো হয়ে আসছে ব্যবসায়ি লিটন শিকদার এর এই বাড়িতে। সর্বশেষ ২০১৯ সালেও ৮০১টি প্রতিমা নিয়ে এই বাড়িতে পূজা উদযাপন করা হয়েছিল। এটাই ছিল শিকদার বাড়িতে সবেচেয়ে বেশি সংখ্যক প্রতিমা।

আরও পড়ুন :’বেড়ার উপর হাতের ছাপ’, লাল দুর্গা প্রসন্ন হয়ে বিরাজমান পাচঁগাঁও মণ্ডপে

এরপর করোনার কারণে ২০২০ সালে শিকদার বাড়িতে খুবই সীমিত পরিসরে পূজার আয়োজন করা হয়। সর্বশেষ ২০২৩ সালে ৫০১টি প্রতিমা তৈরি করে দুর্গোৎসব করা হয় এখানে।

এই নিয়ে হাকিপুর গ্রামের এক বাসিন্দা নিরঞ্জন সাহা জানান, ‘কয়েক বছর ধরে শিকদার বাড়িতে দেশের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পূজার সময় এক হয়ে কাজ করে। কিন্তু এই বছর তেমন সাড়া নেই। কিন্তু কেন বড় পরিসরে পুজো হবে না বলা সম্ভব না।’ পাশাপাশি এক প্রতিবেশী লক্ষী সাহা জানান, ‘শিকদারবাড়ির পূজা দেখতে দেশ বিদেশের হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই গ্রামে। তবে এবার কোনো আয়োজনই চোখে পড়ছে না।’

এই নিয়ে সিকদার বাড়ি দুর্গোৎসবের আয়োজক ও বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার জানান, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেকের প্রাণহানি ঘটেছে। একদিকে শোক চলছে অন্যদিকে আনন্দ হবে, আমি এটা মেনে নিতে পারিনি।এইজন্যই এবার পুজোর বড় কোন আয়োজন রাখা হয়নি।’পারিবারিকভাবে ছোট পরিসরে পুজা করা হবে বলে জানান তিনি।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩