বিরিয়ানি থেকে মিষ্টি গজা, পুজোর পাঁচদিন শরীর ঠিক রাখতে কী কী খাবেন, রইল তালিকা

দুর্গাপুজোর আমেজের সঙ্গে ভোজনরসিক বাঙালির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। পুজোর ক’দিন ঘরে খাবারে মন থাকে না বললেই চলে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর আমেজের সঙ্গে ভোজনরসিক বাঙালির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। পুজোর ক’দিন ঘরে খাবারে মন থাকে না বললেই চলে। ফুচকা-ঘুগনি থেকে পোলাও-মাংস, বিরিয়ানি, রোল, চাউমিন, ভিন্ন স্বাদের মিষ্টি, রকমারি পানীয়, কিছুই বাদ পড়ে না এই দিনগুলিতে। ঠাকুর দেখতে রাস্তায় বেরোলেই শুধু মন পড়ে থাকে রেস্তরাঁগুলির দিকে। কখন ঠাকুর দেখা শেষ করে সেখানে যাওয়া যাবে, সেটাই ভাবতে থাকেন সকলে। তবে ষষ্ঠী থেকে দশমী-এই ৫ দিন রাস্তায় বেরলে কী কী খাবেন, তার একটা তালিকা তৈরি করে নেওয়া উচিৎ। না হয় সেই পরামর্শ আমরাই দিলাম, দেখুন তো আমাদের দেওয়া খাবারের তালিকার সঙ্গে আপনারটা মেলে কিনা!

দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বহু বাড়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে। তাই এক্ষত্রে নিরামিষ ঘুগনি, ফুচকা, দোসা, কোনও নিরামিষ রেস্তরাঁতে গিয়ে খাওয়া আপনার ক্ষেত্রে বেস্ট অপশন হতে পারে। যদিও এক্ষেত্রে বাঙালির প্রথম পছন্দে থাকে লুচি-ছোলার ডাল বা লুচি-তরকারি, ফুলকপির তরকারি, সুজি, ধোঁকার ডালনা, চাটনির মতো পদ।

দুর্গাপুজোর সপ্তমীতে নিরামিষের কোনও ব্যাপার নেই। সে দিন মেনুতে বিরিয়ানি, রোল, চাউমিন, ফ্রায়েড রাইস, চিলি চিকেন রাখতেই পারেন লাঞ্চ বা ডিনারের জন্যে। যদিও এখন বাঙালির পছন্দে পাকাপাকি জায়গা করে নিয়েছে বিরিয়ানি, সে মটন বিরিয়ানিই হোক বা চিকেন।

অষ্টমীর দিন পাড়াতেই পুজোর মণ্ডপেই খাওয়া-দাওয়ার পরিকল্পনা থাকে। কারণ ওইদিন বেশিরভাগ বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়।

নবমীতে মাংস ছাড়া বাঙালির খাওয়া অসম্পূর্ণ। তাই সে দিন পাতে কষা মাংস থাকবে না, তা কি হয়? তাই ওইদিন ঘরে ঘরে হেঁশেল শুধুই ম ম করবে মাংস রান্নার সুবাস। তাতে পোলাও, ফ্রায়েড রাইস বা সরু চালের ভাত হলে একেবারে জমে যাবে।

আর দশমী মানেই মন খারাপের রেশ। মাকে বিদায় জানানোর পালা। তাই কেঁদে নয়, মিষ্টিমুখ মায়ের বিদায় জানান বাঙালিরা।  সেক্ষেত্রে ভারী নাড়ু, রসগোল্লা, বোঁদে, গজার মতো মিষ্টিই বেশি পছন্দের বাঙালির। 

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি