কলকাতার এই বনেদি বাড়িতে নাকি ভোজন করেন মা দুর্গা!

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই কলকাতা। আড়ম্বর, জৌলুসে পুজোর ক’দিন ঝলমল করে মহানগরী। নামী-দামি পুজোর পাশাপাশি শহরের বুকে বনেদি বাড়ির পুজোও বাড়তি নজর কাড়ে। আর প্রতিটি বনেদি বাড়ির পুজোর নেপথ্যে রয়েছে নানা কাহিনি। তেমনই যুগ যুগ ধরে কথিত আছে মর্ত্যে আসার পর কলকাতার এই বনেদি বাড়িতেই আহার সারেন দেবী দুর্গা। কলকাতার দর্জি পাড়ার মিত্রবাড়ির দুর্গাপুজো অন্যান্য বনেদি বাড়ির থেকে খানিক ব্যতিক্রম।

প্রায় ২১৯ বছর আগে কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে শুরু হয় পুজো। রাধাকৃষ্ণ মিত্রের উদ্যোগে এই বাড়িতে শুরু হয়েছিল পুজোর প্রচলন। বর্তমানে এই পুজোর এক অন্যতম বিশেষত্ব হল— পুজোটি সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত।

মিত্র বাড়ির পুজোয় দুর্গামূর্তি তৈরি হয় বাড়িতেই। রথের দিন কাঠামো পুজো করে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। কুমোরটুলি থেকে আসে ডাকের সাজ। আর জরির কাজে হাত লাগায় বাড়ির ছোটরা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বাড়িতে হয় কুমারীপুজো।

অষ্টমীতে সন্ধি পুজোর সঙ্গে হয় কল্যাণী পুজো। সন্ধিপুজোয় দর্জিপাড়ার মিত্রবাড়িতে ১০৮টি অপরাজিতা ফুল ব্যবহৃত হয়। নবমীতে হোম ও প্রদক্ষিণের মাধ্যমে হয় দেবীর আরাধনা। আগে দশমীতে বিসর্জনের সময়ে নীলকন্ঠ পাখি ওড়ানোর রীতি থাকলেও বর্তমানে তা অবলুপ্ত। দর্জিপাড়া মিত্র বাড়িতে ভোগের আয়োজনেও রয়েছে বৈচিত্র্য। রোদে শুকনো মুগডাল দিয়ে আজও খিচুড়ি তৈরি হয়। নিবেদন করা হয় ৩০ থেকে ৫০ মণ চালের নৈবেদ্য। এছাড়াও থাকে নানা রকম মিষ্টি, গজা, নিমকি, লুচি, রাধাবল্লভীর ইত্যাদি খাবার। সেই খাবারের বহর এতটাই যে মনে করা হয় শিবকৃষ্ণ দাঁর বাড়িতে পোশাক ও গয়না পরার পর এখানে মা ভোজন করেন।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী